চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন গেল মেসি-রোনালদোর ২০২১, পরিসংখ্যান যা বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ন ৩০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বহু নাটকীয়তার পর বিদায় নিতে চলা ২০২১ সালের শুরুতে বার্সেলোনা ছেড়ে যান লিওনেল মেসি। ফ্রি-এজেন্ট হয়ে পিএসজিতে যোগ দেন। অন্যদিকে জুভেন্টাসে তিন মৌসুম কাটিয়ে একযুগ আগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বছরটি মেসির জন্য মিশ্র অভিজ্ঞতার। বার্সার হয়ে কোপা ডেল রে জিতলেও লা লিগা শিরোপা ছাড়াই স্পেন ছাড়তে হয়। আর্জেন্টিনার জার্সিতে হয়েছে তার স্বপ্নপূরণ, মহাতারকা জিতেছেন কোপা আমেরিকা শিরোপা।

গত আগস্টে পিএসজিতে যোগ দেয়ার পর মেসি ১৬ ম্যাচে করেছেন ৬ গোল। যার পাঁচ গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে, বাকিটি লিগ ওয়ানে।

রোনালদোর জন্যও বিদায় নিতে চলা বছরটি বেশ ঘটনাবহুল। জুভেন্টাসে দুটি ট্রফি জিতেছেন, কিন্তু সিরি আ জিততে ব্যর্থ। করোনার কারণে একবছর পিছিয়ে যাওয়া ইউরোয় পর্তুগাল শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বাদ পড়ে।

গত সেপ্টেম্বর ৩৬ বছর বয়সী ফুটবলারের জন্য স্মরণীয় হয়ে থাকবে। পুরনো ক্লাব ম্যানইউতে ফিরে এসেছেন। একইসঙ্গে ইরানের আলী দাইয়িকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের বিশ্বরেকর্ড লিখেন এবছরই। সিআর সেভেন বছর শেষে জাতীয় দলের হয়ে গোলসংখ্যা নিয়ে গেছেন ১১৫তে।

সবমিলিয়ে কেমন গেল রোনালদো ও মেসির বছরটা? পরিসংখ্যান কী বলছে?

Reneta

মেসি জাতীয় দলের হয়ে এবছর ম্যাচ খেলেছেন ১৬টি, গোল পেয়েছেন ৯টি এবং অ্যাসিস্ট ৫টি। মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা জয়ের সুখস্মৃতি সঙ্গী। টুর্নামেন্টে ৫ অ্যাসিস্টের পিঠে আছে ৪ গোল।

মেসির চেয়ে দুই ম্যাচ কম খেলা রোনালদো গোল পেয়েছেন বেশি। ১৪টি গোল করার পাশাপাশি পর্তুগাল জার্সিতে এবছর তার অ্যাসিস্ট একটি। জাতীয় দলের হয়ে শিরোপা খরা থেকে গেছে।

জুভেন্টাস ও ম্যানইউর হয়ে ৫০ ম্যাচ খেলেছেন রোনালদো। যার মধ্যে গোল করেছেন ৩৩টি, অ্যাসিস্ট ছিল ৫বার। তুরিনের বুড়িদের ডেরা ছেড়ে যাওয়ার আগে কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানার ট্রফি স্পর্শ করতে পেরেছিলেন।

রোনালদোর চেয়ে ক্লাব ফুটবলে পাঁচ ম্যাচ কম খেলা মেসি চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে একটি গোল বেশি (৩৪) পেয়েছেন। বার্সেলোনা ও পিএসজির হয়ে এবছর মাঠে নেমে ১৩টি অ্যাসিস্টও করেছেন। বার্সার হয়ে কোপা ডেল রে জেতা ছাড়া ক্লাব ফুটবলে আর কোনো ট্রফি জোটেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২১আর্জেন্টিনাজুভেন্টাসপর্তুগালপিএসজিবার্সামেসিম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন,  ছবি: সংগৃহীত।

ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিএনপি সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, সুযোগও রয়েছে ঐতিহাসিক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT