চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন প্রসূন আজাদ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
কেমন আছেন প্রসূন

২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারে প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় ভালোভাবেই কাজ শুরু করেছিলেন প্রসূন আজাদ। গতবছর হঠাৎ করেই তার পথচলায় খানিকটা ছন্দপতন হয়। তার উপর এক বছরের নিষেধাজ্ঞা আরোপ করে ডিরেক্টর গিল্ডস ।

সব কিছু ছাপিয়ে চলতি বছরের অক্টোবরে তিনি আলোচনায় উঠে আসেন ডিভোর্সের খবরে। তার বিয়ের খবরই দেশের মানুষ জানতো না, সেখানে ডিভোর্সের খবর। গোপনে বিয়ের এক বছর পার হওয়ার পর জনসম্মুখে যখন বিয়ের খবর প্রচার হয় তখন সে সম্পর্কের পাট চুকে যাচ্ছে।

এর মধ্যে নিষেধাজ্ঞার বেড়াজাল ডিঙিয়ে কাজ শুরু করেছেন কিছুদিন আগেই। তবে, ডিভোর্সের পর প্রসূনের মনের ক্ষত কতটা কমেছে সেই হিসেব করা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু পোস্ট ভক্তদের মনে প্রশ্ন জাগায়।

কখনও তিনি জিজ্ঞাসা করছেন পরকালেও বিবাহ বিচ্ছেদ হয় কি না। কখনও বা পৃথিবীর কাছে এমন কোন উন্মাদনা চাচ্ছেন যা অর্থের বিনিময়ে কেনা যায় না। আবার কখনও সহজ কথা সহজে বলতে না পারার অপারগতা প্রকাশ করছেন।

প্রসূনের এসব পোস্ট ভক্তদের মনে কৌতুহল জাগাচ্ছে, প্রশ্ন তৈরি করছে- আসলে কেমন আছেন প্রসূন? আসলেই ভালো আছেন? নাকি ভালোবেসে করা বিয়ের বিচ্ছেদ তাকে পুড়িয়ে মারছে? যদিও এসব বিষয়ে আপাতত মাথা ঘামাচ্ছেন না বলে চ্যানেল আই অনলাইনকে বললেন বহুল প্রতীক্ষিত ‘মৃত্যুপুরী’ চলচ্চিত্রের নায়িকা প্রসূন। বর্তমানে তিনি কাজ নিয়েই ব্যস্ত থাকতে বেশী আগ্রহী।

চ্যানেল আই অনলাইন- ফেসবুকে প্রসূন আজাদের পোস্ট
                                                            ফেসবুকে প্রসূন আজাদের  সাম্প্রতিক কিছু পোস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রসূন আজাদমৃত্যুপুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT