চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও স্কুলে আসেনি ২০১৮ শিক্ষাবর্ষের নতুন বই

মোস্তফা মল্লিক মোস্তফা মল্লিক
৫:১৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
শিক্ষা
A A
নতুন বইয়ের কভার পৃষ্ঠা, বাংলা ভাষায় শিক্ষাবিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ শিক্ষাবর্ষের নতুন বই এখনো স্কুলগুলোতে পৌঁছেনি। শিক্ষকরা বলছেন, কয়েকটি শ্রেণির পাঠক্রম পরিবর্তন হওয়ায় আগে থেকে বই না এলে প্রস্তুতি নিতেই অনেক সময় লেগে যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বলছে, বিষয়টি দুঃখজনক।

এর আগে ২০১০ সাল থেকে প্রাক্-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল স্তুরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণ শুরু করে সরকার। ওই বছর থেকে পয়লা জানুয়ারি বই উৎসব হয়ে আসছে।

২০১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মধ্যে ৩৫ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৪শ ১৫টি বই বিতরণ করা হচ্ছে। আগের বছরগুলোতে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বই বুঝে পেতো স্কুলগুলো। তবে এবার এখন পর্যন্ত বই বুঝিয়ে দেয়া হয়নি। এতে শিক্ষকদের পাঠ পরিকল্পনায় সমস্যা হবে বলে জানান শিক্ষকরা।

কয়েকটি শ্রেণির পাঠক্রম পরিবর্তন হওয়ায় বইগুলো আগে পেলে শিক্ষকদের সুবিধা হতো বলে জানান তারা। বছর শুরুর কয়েক সপ্তাহ আগে স্কুলে কেন বই গেল না- বিষয়টি তদন্ত করবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।

শিক্ষকরা বলেছেন, সরকারের এ মহাপরিকল্পনার কারণে শিক্ষার্থী ঝরে পড়ার হার কমেছে। বেড়েছে শিক্ষা চক্র শেষ করা শিক্ষার্থীর সংখ্যাও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৮ শিক্ষাবর্ষনতুন বই
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT