চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন জিমন্যাস্টিকসের দিকপাল খুশী?

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৫৪ অপরাহ্ণ ২০, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশের প্রথম জিমন্যাস্ট খুরশিদা আকতার খুশী (ডানে) বাঁয়ে তার সময়কার এক জুডো খেলোয়াড়

বাংলাদেশের প্রথম জিমন্যাস্ট খুরশিদা আকতার খুশী (ডানে) বাঁয়ে তার সময়কার এক জুডো খেলোয়াড়

চুল সাদা হয়েছে বেশ আগে। গড়ন আগের মতোই হালকা-পাতলা। ১৯৯৫ সালে মিরপুরে সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর থেকে বাঁ-চোখে দেখেন না। সত্তর দশকে দাপিয়ে বেড়ানো দেশের প্রথম নারী জিমন্যাস্ট খুরশিদা আকতার খুশী শারীরিকভাবেও কিছুটা দুর্বল। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে পাক্ষিক ‘ক্রীড়াজগত’র ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে আসলেন তার সময়কার দুই নারী ক্রীড়াবিদের কাঁধে ভর করে।

অডিটোরিয়ামের গেট থেকে হেঁটে গিয়ে নির্ধারিত আসনে যতক্ষণে বসলেন, কয়েকটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরা এগিয়ে গেল তাকে অনুসরণ করে। এরপর শুরু হলো সাক্ষাতকার পর্ব। কাউকে নিরাশ করলেন না। উপস্থিত সব সংবাদমাধ্যমকে একক সাক্ষাতকার দিলেন জিমন্যাস্টে দেশের প্রথম তারকা।

‘ক্রীড়াজগতে’র প্রথম সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছিলেন খুশী। চার দশক আগের সেই স্মৃতি মনে করে এখনও উদ্বেলিত হন সাবেক এই জিমন্যাস্ট, ‘ম্যাগাজিনের জন্য আমার ছবিটি তোলেন আলোকচিত্রী শামসুল ইসলাম আলমাজী। জিমন্যাস্টের পোশাক পরে ব্যাল্যান্স বিমের ভঙ্গিমায় আমার ছবিটি তোলা হয়। তখনকার সমাজব্যবস্থায় এটি ছিল সাহসী ছবি।’

Banglabid

দৌড়, জিমন্যাস্টিকস শেষ করে জুডোতে এসে পান জাতীয় ক্রীড়া পুরস্কার। ১৯৭৩ থেকে ১৯৮১, আট বছর খেলেছেন জিমন্যাস্টিকস। এই খেলাটি যখন শুরু করলেন তখন এসএসসির ছাত্রী খুশী। ১৫-১৬ বছরের কিশোরী।

তখনকার সমাজ ব্যবস্থায় একজন কিশোরীর জন্য এ খেলা চালিয়ে যাওয়া কঠিন হওয়ার কথা। কিন্তু অতটা কঠিন হয়নি খুশীর বেলায়, ‘খুব একটা প্রতিবন্ধকতা তখন ছিল না। বাসা থেকে সমর্থন পেয়েছি সব সময়। বিয়ের পর উৎসাহ পাই স্বামীর কাছ থেকে। ও তো নিজেও জিমন্যাস্ট। তখনকার সাংবাদিক ভাইদের কাছ থেকেও উৎসাহ পেয়েছি। ক্রীড়াঙ্গনে তখনকার সময়ে খুব আনন্দ ছিল। খেলা মানেই জিতবো…। এই ছিল আমাদের শক্তি।’

Reneta

খেলোয়াড়ি জীবন নিয়ে কোনও আক্ষেপ নেই খুশীর। ভাগ্যবান মনে করেন একটি খেলার দিকপাল হতে পেরে, ‘খুব আনন্দের মধ্যে আমরা খেলেছি। সবাই সবার জন্য। পারিবারিক পরিবেশে খেলেছি। আমি এসেছি বলেই অনেক মেয়েরা আসতে পেরেছে। এটা বিরাট একটা জিনিস। নিজেকে ভাগ্যবান মনে হয়।’

খুশী স্বপ্ন দেখেন, ‘প্রতিটা খেলায় আমাদের ছেলেমেয়েরা অনেক অনেক ভালো করুক। বিদেশে যাক, পদক নিয়ে আসুক, দেশের সম্মান বাড়ুক। দেশের সম্মান বাড়ানোর জন্য খেলাধুলা সবচেয়ে সহজ পথ। এর চেয়ে সোজা পথ কিন্তু আর নেই।’

 

 

বিস্তারিত ভিডিওতে:

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তিনিকেতনে একদিন

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরবর্তী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আখি

সর্বশেষ

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন চ্যালেঞ্জের গ্রুপেই পড়ল ফর্টিস

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT