চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেবিনেট সেক্রেটারির শেষ কর্মদিবস আজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিসিএস পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন নিয়ে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের শেষ কর্মদিবস আজ। সুদীর্ঘ ৩৬ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আজ অবসরে যাচ্ছেন তিনি। 

১৯৮৩ সালের ২৭ আক্টোবর তিনিসহ আরও ৫৫ জন একসাথে যোগদান করেন সরকারি চাকুরিতে। বিভিন্ন চড়াই-উৎরাই কর্মমুখর জীবন শেষে আজ বিদায় নেবেন তিনি। তিনি বাংলাদেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব।

শফিউল আলম ১৯৫৯ সালের ১৪ ডিসেম্বর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখা পালং গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছৈয়দ হোসাইন ও মাতার নাম আলমাছ খাতুন।

তিনি ১৯৭৫ সালে স্থানীয় পালং মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, জগন্নাথ কলেজ থেকে ১৯৭৭ সালে উচ্চ মাধ্যমিক ও ১৯৭৯ সালে ওমরগণি এমইএস কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে তিনি চট্টগ্রাম বঙ্গবন্ধু ‘ল’ টেম্পল থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ১৯৯৪ সালে ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ‘উন্নয়ন প্রশাসন’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পুরো কর্মজীবনে তিনি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের  ২৯ অক্টোবর থেকে তিনি বাংলাদেশের ২১তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৩ অক্টোবর ২০১৯ থেকে ৩ বছরের জন্য বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নিজের কর্মদিবসের স্মৃতিচারণ করে শেষদিনে আজ তিনি আপ্লুত, ভারাক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন: বিসিএস প্রথম ব্যাচের সদস্য হিসেবে হাজার ১৯৮৩ সালের ২৭ অক্টোবর আমরা ৫৫ জন কোটায় সরাসরি যোগদান করি। আজ ৩৬ বছর পূর্ণ হল। দীর্ঘ ৩৬ বছর পর বহু চড়াই-উতরাই পার হয়ে সিভিল সার্ভিসকে বিদায় জানাচ্ছি। মনটা বড়ই বিষণ্ণ। অনেক স্মৃতি অনেক ধৃতি। অনেককে হারিয়েছি। কত কিছুই করার ছিলো করতে পারিনি। অম্লমধুর অভিজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। ভালোয় ভালোয় শেষ করার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তার সাথে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহযোগী সহকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। চলার পথে আমার কথা-কর্ম বা আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। মহান আল্লাহ আপনাদের সবার প্রতি সহায় হোন আজকের দিনে এই কামনা।

ট্যাগ: কর্মজীবনবিসিএসমন্ত্রিপরিষদ সচিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬৪’র দাঙ্গা ও ৬৬’র ছয় দফা আন্দোলনে ফজিলাতুন নেছা

পরবর্তী

বিয়ে হয়ে গেল সাবিলা নূরের

পরবর্তী

বিয়ে হয়ে গেল সাবিলা নূরের

ম্যাচ অফিসিয়ালদের ‘ভুল বার্তায়’ ওলট-পালট চট্টগ্রাম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT