চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেবল আমিই মাস্ক-গ্লাভস পরি, যেন আমি ভিনগ্রহবাসী’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২২, জুন ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাস নিয়ে ইংল্যান্ড সরকারের ব্যবস্থা মোটেও পছন্দ হয়নি ইয়ুর্গেন ক্লপের। মহামারী ঠেকাতে দেশটির সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে গুরুত্বের অভাব দেখছেন লিভারপুলের জার্মান কোচ।

মহামারীতে ইউরোপে সর্বপ্রথম বেশি ক্ষতিগ্রস্ত হয় ইতালি, পরে স্পেন। এ দুই দেশের মৃত্যুর মিছিল দেখেও সঠিক ব্যবস্থা নিতে না পারায় ধুঁকছে ব্রিটেন। দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ, মৃতের সংখ্যা ৪২ হাজার পার।

সংক্রমণ শুরুর পর সবরকম খেলাধুলা বন্ধ করে দেয়া হয় ইংল্যান্ডে। পরিস্থিতি যখন চরম মাত্রায়, শঙ্কা জেগেছিল প্রিমিয়ার লিগ বাতিল হওয়ারও। সেটা কাটিয়ে লিগ মাঠে ফিরেছে। দর্শকহীন ভাবে হচ্ছে খেলা।

Banglabid

লিগ যদি বাতিল হতোও, তা নিয়ে বিন্দুমাত্র কষ্ট পেতেন না জানিয়ে ক্লপ বলছেন তার খারাপ লাগা কাজ করছে ইংল্যান্ডে মৃত্যুর মিছিল দেখে। জন্মভূমি জার্মানি আর ইংল্যান্ডে করোনা মোকাবেলার ভিন্ন ধরন ভাবাচ্ছে তাকে।

‘সরকারের সিদ্ধান্তের জন্য যদি আমাদের লিগ শিরোপা বাতিল হয়ে যেত, এক সেকেন্ডও কষ্ট পেতাম না। কারণ যে হারে মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে আমি চিন্তিত এবং এখনো দুশ্চিন্তায় আছি।’

‘আমি এই সরকারকে ভোট দেইনি। এ অন্য মানুষের দেয়া ভোটের সরকার। সমস্যাটা হচ্ছে আমি ইংল্যান্ড এবং জার্মানি দুই জায়গা থেকেই খবর পাই। যদি ভিনগ্রহবাসীরা আমাদের উপর থেকে দেখত, ভাবত আমরা আলাদা গ্রহ থেকে এসেছি।’

Reneta

‘ব্যক্তিগতভাবে বুঝতে পারছিনা কেনো আমরা খালি মাঠে মাস্ক পরা শুরু করেছি, যেটা অন্য দেশগুলো পাঁচ-ছয় সপ্তাহ আগেই করে ফেলেছে। আপনি চাইলে তর্ক করতে পারেন যে মাস্ক পরার দরকার আছে, কিন্তু অন্য দেশগুলো আগেই মাস্ক পরেছে এবং তাদের মৃত্যুর হার আমাদের চাইতে তুলনামূলক অনেক কম!’

‘যদি আপনি জার্মানিতে মাস্ক ছাড়া বাজার করতে যান, আপনাকে ঢুকতে দেয়া হবে না। মুখে মাস্ক পরে আপনি যেখানে খুশি যান, এমনকি চুল কাটাতেও পারবেন।’

‘আর যখন ইংল্যান্ডে পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরতে যাই, দেখি আমি একাই মাস্ক আর হ্যান্ডগ্লাভস পরে আছি, যেন আমি ভিনগ্রহবাসী! যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে না বলছে যে পরিস্থিতি ভালো হয়েছে, ততক্ষণ আমি এভাবেই চলবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ুর্গেন ক্লপইংলিশ প্রিমিয়ার লিগইংল্যান্ডলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিনাজপুরে নতুন করোনা আক্রান্ত ১৫ জন 

পরবর্তী

কামাল লোহানীর শ্রীচরণে গুরুদক্ষিণা

পরবর্তী

কামাল লোহানীর শ্রীচরণে গুরুদক্ষিণা

ওয়াসার পানির মূল্য বৃদ্ধিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT