চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী দু’জনের বক্তব্যই যৌক্তিক?

সাবিত খান সাবিত খান
৬:০৯ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
আদালত
A A

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং আইনমন্ত্রী আনিসুল হক কারো মন্তব্যেই অস্বাভাবিকতা দেখছেন না আইন বিশেষজ্ঞরা। দুজনের বক্তব্যকেই তারা ‘যৌক্তিক’ বলেছেন।

তাদের মতে, সুশাসন এবং নাগরিক অধিকারের খাতিরে রাষ্ট্রের অঙ্গগুলোর (আইন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ) মধ্যে মাঝেমধ্যে ‘দন্দ্ব’ হতে পারে। প্রধান বিচারপতির বক্তব্য ও তার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর মন্তব্যে ‘দন্দ্বের’ বিষয়টা স্পষ্ট উল্লেখ করে তারা বলেছেন, দ্বন্দ্ব হলেও রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন: বিচার বিভাগের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করছে সব সরকার। তারা বিচার বিভাগকে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে।

Banglabid

পরদিন সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন: মাননীয় প্রধান বিচারপতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে বলব, কোন দেশে কিন্তু বিচারকার্য ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা পাবলিকলি বলেন না। উনার যদি কোনো দুঃখ-কষ্ট থেকে থাকে এসব কথা যদি উনি পাবলিকলি না বলে আমাদের জানান তাহলে আমরা হয়তো সেগুলো শোধ করার চেষ্টা বা সুরাহা করার চেষ্টা করতে পারি।

অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন

আইনমন্ত্রী এবং প্রধান বিচারপতি– দুজনই ‘যৌক্তিক কথা বলেছেন’ মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সুশাসন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্রের তিনটি অঙ্গের (আইন, বিচার ও নির্বাহী) মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলেন।

তিনি বলেন: আমাদের গণতান্ত্রিক দেশে লিখিত সংবিধান আছে। সেখানে সরকারের তিন অঙ্গ: আইন, বিচার ও নির্বাহী বিভাগ। এই তিন বিভাগের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতার সমন্বয়ে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এই তিন বিভাগের মধ্যে দন্দ্ব হতে পারে। এই দন্দ্ব আইনের শাসন প্রতিষ্ঠার জন্য হতে পারে, নাগরিক অধিকারের জন্য হতে পারে।

Reneta

বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে প্রধান বিচারপতির ভূমিকার প্রশংসা করেন হাফিজুর রহমান। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টাকেই দন্দ্বের মূল কারণ বলে মত দেন তিনি।

তিনি বলেন, সরকারের দুটি অঙ্গ আইন/সংসদ এবং নির্বাহী/প্রশাসন-এর নিয়ন্ত্রণ করেন রাজনীতিবিদরা। তারা বিচার বিভাগকেও নিয়ন্ত্রণ করতে চান। এদের অনেকেই প্রধান বিচারপতির কাজকে পছন্দ করছেন না। তাই সাম্প্রতিক এই ‘দন্দ্ব’ হচ্ছে।

বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্বের কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের উদাহরণ দেন এই অধ্যাপক।

তিনি মনে করিয়ে দেন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি নির্বাহী আদেশ দেশটির আদালত স্থগিত করে দেন, ট্রাম্পের উদ্যোগগুলো নাগরিক অধিকারের ব্যত্যয় ঘটাতো বলেই স্বীকৃত।

‘আইন-শৃঙ্খলা বাহিনী পুলিশ, র‌্যাব জনগণের অধিকার লঙ্ঘনের মতো কাজ করলে রক্ষাকবচ বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। সুশাসন, ন্যায়বিচার, নাগরিক অধিকার রক্ষার জন্য বিচার বিভাগের স্বাধীনতার বিকল্প নেই।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা 

আগস্ট ১২, ২০২৬

কলম্বিয়ায় শতাধিক আফটারশক, ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২৫৪

আগস্ট ১২, ২০২৬

দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকার বার্তা তুলে ধরলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT