চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন ঢাকা অনিরাপদ নগরীর তালিকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

দি ইকোনোমিস্টের সেফ সিটিস ইনডেক্স-২০১৭ এর তালিকায় বিশ্বের অন্যতম অনিরাপদ মেগা সিটি হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যেখানে বরাবারের মতো শীর্ষ অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও।

দক্ষিণ এশিয়ার করাচি, মানিলা, হোচি মিন সিটি, দক্ষিণ-পূর্ব এশিয়ার জাকার্তা, মধ্যপ্রাচ্যের কায়রো, তেহরান এবং আফ্রিকার শহর গুলো ঢাকার মতো সবার তলানিতে থাকা ১০টি শহরের তালিকায় স্থান পেয়েছে।

গত বৃহস্পতিবার এনইসি এর পৃষ্ঠপোষকতায় দি ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশ করে এই দি সেফ সিটিস ইনডেক্স ২০১৭।

Banglabid

ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, অবকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তাসহ মোট ৪৯টি নির্দেশক বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে এই তালিকা যাতে স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন মহাদেশের ৬০টি শহর।

এই তালিকা তৈরীর সময় বিভিন্ন বিষয় বিবেচনায় নেয়া হয়েছে। তবে যেসব কারণে ঢাকার অবস্থান এভাবে পিছনে ঢেলে দিয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে গুরুতর সন্ত্রাসী হামলার ঘটনা। জাকার্তা গত বছর এই তালিকায় সবার পিছনে থাকলেও এবারে তাদের অবস্থান ৫৭।

সমীক্ষায় দেখা গেছে, ঢাকার মতো হোচিমিন শহর, ইয়াংগুন এবং মানিলার অবস্থান সবার তলানিতে হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে প্রযুক্তির স্বল্পতা, দক্ষতার অভাবসহ সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকির রোগসমূহ প্রতিরোধ এবং দরিদ্রতা নিরসনের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হওয়া। আর সেখানে সাইবার সিকিউরিটির বিষয় তো অনেক পরের কথা।

Reneta

স্বাস্থ্য সুরক্ষায় ঢাকার অবস্থান শেষ দিক হতে দ্বিতীয়। গরিব শহরগুলোর মধ্যে ঢাকা তার নগরবাসীদেরকে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা দিতে হিমশিম খাচ্ছে। ২০১৫ সালের রিপোর্টে শীর্ষ তালিকায় থাকা টোকিও, সিঙ্গাপুর ও ওসাকা এবারের তালিকাতেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তালিকায় মোট ৪৭ দশমিক ৩৭ পয়েন্ট নিয়ে ঢাকার অবস্থান ৫৮তম।

স্বাস্থ্য নিরাপত্তায় শীর্ষ তালিকায় থাকা শহরগুলোর মধ্যে মাত্র দুটি শহর ধনী (টোকিও ও জুরিখ)। ধনী হওয়া সত্ত্বেও এই ক্ষেত্রে পিছিয়ে রয়েছে দোহা। যার অবস্থান ৪৫।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT