অভিনয় কিংবা বিজ্ঞাপন দুটোতেই সমান তালে এগিয়ে চলেছেন ইয়ামি গৌতম। অল্প কিছুদিন আগে রঙ ফর্সাকারী ক্রিমের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের প্রতিবাদে সরব দেখা গিয়েছিল তাকে। আর হবেনই না বা কেন? বড় পর্দায় তার অভিষেক বা পরিচিতি দুটোই তো বিজ্ঞাপনের মধ্য দিয়েই। আর তাই বিজ্ঞাপনের বিতর্কে জল তো কম ঘোলা হল না আর।
কিন্তু বিজ্ঞাপন ছাড়াও একের পর এক অ্যাকশনধর্মী চলচ্চিত্রে ভক্তদের মন জয় করেছেন এই অভিনেত্রী। রাম গোপাল ভর্মার ‘রকার থ্রি’ ছবিতে একটু ভিন্ন ভাবেই দেখা যাবে ইয়ামিকে। আলোচিত ছবি ‘সরকার থ্রি’তে অণু চরিত্রে অভিনয় করেছেন তিনি। অদম্য আপসহীন এই অণুর চোখে মুখে তার বাবার মৃত্যুর প্রতিশোধের অগুন। কিন্তু সিনেমার এই আপসহীন মেয়েটি নাকি বাস্তব জীবনেও আপসহীন। তার কৈশোর বয়সের একটি সত্য ঘটনাতো তাই বলে অন্তত।
স্কুলের গন্ডি পেরিয়ে সবে কলেজে উঠেছেন ইয়ামি। আর তখনই ইভ টিজিংয়ের শিকার হন তিনি । তাও আবার ভালোবাসা দিবসের দিন! কিন্তু ইভ টিজারকে ছেড়ে দেননি তিনি । কিছু না ভেবেই চড় মেরে বসলেন। এমনিতেই বেশ লাজুক ধরণের তিনি। খুব সচারচর ক্ষেপে যান না, তবে সেদিন একটু বেশিই বিরক্ত হয়ে হয়েছিলেন। ডেকান ক্রনিক্যাল।







