চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিবন্ধন বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশে কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় পর্যায়ে চলমান ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে কেন্দ্রে গিয়ে নিবন্ধনের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

ভ্যাকসিন নিতে আগ্রহীদের আগে থেকেই ‘সুরক্ষা (https://surokkha.gov.bd/)’ ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। এরই মধ্যে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ১০ লাখেরও বেশি মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তিন লাখের বেশি মানুষ এরইমধ্যে ভ্যাকসিন নিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে পরিবার পরিকল্পনা অধিদফতর আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

Banglabid

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকার মানুষ, বিশেষ করে যাদের স্মার্টফোন নেই, তাদের জন্য ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ রেখেছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু নিবন্ধন না করে অনেকেই ভ্যাকসিন নিতে আসায় বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছে।

ভ্যাকদিন প্রয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চাই সুষ্ঠুভাবে ভ্যাকসিন নেওয়া হোক। আমরা বিভিন্ন রকমের জায়গা তৈরি করে দিয়েছি। এই সুন্দর পরিবেশ আমরা তৈরি করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা অনস্পট রেজিস্ট্রেশন করছেন, তাদের সংখ্যাই বেশি। আর যারা রেজিস্ট্রেশন করছেন, তারাই ঢুকতে পারছেন না। বয়স্ক লোকেরা যাচ্ছেন, তাদের কষ্ট হচ্ছে। যারা ভ্যাকসিন দিচ্ছেন, সেই ডাক্তার-নার্সদের কষ্ট হচ্ছে। আমরা এই পরিস্থিতি চলতে দিতে চাই না।

তিনি বলেন, রেজিস্ট্রেশন যেহেতু সফলভাবে চলছে, ১০ লাখের বেশি রেজিস্ট্রেশন হয়েও গেছে, এ কারণে অনস্পট রেজিস্ট্রেশন আর করব না।

Reneta

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এখন থেকে যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদেরই ভ্যাকসিন দেওয়া হবে। ভবিষ্যতে যদি ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে, তখন আবার সেটি বিবেচনায় নিয়ে জানানো হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে অনেক সমালোচনা ছিল। তবে এখন আর কোনো সমালোচনা নেই। মানুষের ভ্যাকসিন নেওয়ার আগ্রহ অনেক বেড়েছে। আমি এখন দেখছি যেসব জায়গায় আগে ভিড় কম ছিল, এখন অনেক ভিড়। অনেক লোক যাচ্ছে, মানুষের কনফিডেন্স বাড়ছে। ভ্যাকসিন নিয়েও নানা কথাবার্তা ছিল। মানুষের সমস্ত কথাবার্তা ভুল প্রমাণিত করে, সবার কথার তোয়াক্কা না করে এখন সবাই ভ্যাকসিনের ওপরে আস্থা নিয়ে ভ্যাকসিন নিতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচক হিসেবে রাজ্জাকের কাজ শুরু

পরবর্তী

পুলিশ অন্যায় করলে লিখবেন, মিথ্যা কিছু লিখবেন না: আইজিপি

পরবর্তী

পুলিশ অন্যায় করলে লিখবেন, মিথ্যা কিছু লিখবেন না: আইজিপি

পঞ্চম দিনে ভ্যাকসিন নিলেন দুই লাখেরও বেশি মানুষ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT