চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন ইমরুল, যোগ হলেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন ইমরুল কায়েস। প্রথমবার চুক্তির আওতায় এসেছেন লিটন কুমার দাস। প্রমোশন পেয়ে মাশরাফী-সাকিবদের ‘এ’ প্লাস গ্রেডে ঢুকেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার কার্যনির্বাহী কমিটির সভা শেষে নাজমুল হাসান পাপন চুক্তিতে থাকা খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। যদিও ক্রিকেটারদের বেতন বাড়ানোর ব্যাপারে কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি।

নতুন বছরে বেড়েছে রুকি ক্যাটাগরির উদীয়মান ক্রিকেটারের সংখ্যা। যেখানে আছেন আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাইম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

গত বছর লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ছিলেন এই ক্যাটাগরিতে। সেখান থেকে লিটন মূল চুক্তিতে আসতে পারলেও শান্ত থাকতে পারেননি আগের অবস্থানেও।

‘এ’ প্লাস গ্রেডে আগে ছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফী বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল। চার ক্রিকেটারের সঙ্গে এবার যোগ হয়েছেন মাহমুদউল্লাহ। যিনি গত বছর ‘এ’ ক্যাটাগরিতে একমাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন।

‘এ’ গ্রেডে আছেন তিন ক্রিকেটার ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। ইমরুল গত বছর বাদ পড়েন চুক্তি থেকে। আর রুবেল ও মোস্তাফিজ ছিলেন ‘সি’ গ্রেডে। তাদের উন্নতি হয়েছে এবার।

Reneta

‘সি’ ও ‘ডি’ গ্রেড তুলে দিয়ে ‘বি’ গ্রেডে রাখা হয়েছে চার ক্রিকেটারকে। তারা- মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। গত বছর মুমিনুল একাই ছিলেন ‘বি’ গ্রেডে। আর ‘ডি’ গ্রেডে ছিলেন তাইজুল-মিরাজ।

‘এ’ প্লাস: মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এ’ গ্রেড: ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

‘বি’ গ্রেড: মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম।

রুকি ক্যাটাগরি: আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা বিরোধী ক্যাম্পেইন’ করেছে ব্রাজিল-মেক্সিকো-ডেমোক্রেটিক পার্টি

জুলাই ২৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা রেফারি অবসরে গেলেন

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT