চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্রীয় গণগ্রন্থাগারে চলছে বিজ্ঞান বিষয়ক বইমেলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ন ২১, অক্টোবর ২০১৮
শিল্প সাহিত্য
A A

রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে সায়েন্স ফিকশন বইমেলা-২০১৮। পাঁচ শতাধিক বই নিয়ে শনিবার এই মেলা শুরু হয়েছে, চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টায় মেলা শুরু হয়ে শেষ হয় রাত আটটায়।

শুধুমাত্র সায়েন্স ফিকশন বই নিয়ে মেলার আয়োজন করে থাকে বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি (বিএসএফএস)। কল্পবিজ্ঞানের প্রায় সকল বই নিয়ে পঞ্চমবারের মতো এ আয়োজন প্রথম দিন থেকেই বিজ্ঞানপিপাসু পাঠকের আগমনে সরব হয়ে ওঠে।

‘এসো এসো, সায়েন্স ফিকশন বইমেলা ২০১৮-তে এসো; হারিয়ে যাও কল্পবিজ্ঞানের অজানা জগতে’ এ স্লোগান নিয়ে শনিবার দুপুরে বইমেলার উদ্বোধন করেন শিশুসাহিত্যিক আলী ইমাম।

এর আগে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এতে অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, কথাসাহিত্যিক দীপু মাহমুদ।

এছাড়া উপস্থিত ছিলেন সায়েন্স ফিকশন সোসাইটির সহসভাপতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।

সংগঠনের দপ্তর সম্পাদক আজহারুল হক ফরাজীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সবুজ। সভাপতিত্ব করেন সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি কথাসাহিত্যিক মোশতাক আহমেদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহবাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে আবারও হরমুজ পাড়ি দিল ইরানের ট্যাংকার

এপ্রিল ১৬, ২০২৬

আর্সেনাল কোচ সমর্থকদের উপভোগ করতে বলেছেন, সমালোচনা নয়

এপ্রিল ১৬, ২০২৬

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে কেন বললেন, ‘বিশেষ রাত’

এপ্রিল ১৬, ২০২৬

‘আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের তদন্ত করছে সরকার’

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT