চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেকেআর উইকেটরক্ষক করোনা পজিটিভ, নেগেটিভ সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ০৮, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল অভিযান শেষে দেশে ফেরা সাকিব আল হাসান প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার টেস্টের জন্য তার নমুনা নেওয়া হবে।

ভারত ফেরত আরেক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীর পরীক্ষার ফল পেতে আরও কিছুটা সময় লাগবে। তারা তিনজনই বৃহস্পতিবার থেকে ঢাকায় হোটেল কোয়ারেন্টিনে আছেন। এভাবে কাটাতে হবে মোট ১৪ দিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, সাকিবের প্রথম টেস্টের ফল আমরা পেয়েছি, নেগেটিভ। মোস্তাফিজেরটা আজই পাব। ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার কোভিড টেস্ট হবে তাদের।

আইপিএলে সাকিবের কেকেআর সতীর্থ বরুণ চক্রবর্তী এবং সন্দীপ ওয়ারিয়রের পর করোনা পজিটিভ হয়েছেন দলটির বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট। আহমেদাবাদ থেকে নিউজিল্যান্ডগামী বিশেষ বিমানে উঠা হয়নি তার। কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান আছেন আইসোলশনে।

ভারতীয় সংবামাধ্যমের খবর, আহমেদাবাদ থেকে চেন্নাই নিয়ে যাওয়া হবে সেইফার্টকে। সেখানকার একটি হাসপাতালে রাখা হবে তাকে।

Reneta

এবার আইপিএলে প্রথম করোনা পজিটিভের খবর মিলেছে দুই ভারতীয়র সংক্রমিত হওয়ার মধ্য দিয়ে। এরপর অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও করোনা আঘাত হানায় আইপিএল স্থগিত ঘোষণা করতে বাধ্য হয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিদেশি খেলোয়াড়েদের অধিকাংশই নিজ নিজ দেশে ফিরে গেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

পদত্যাগপত্রে যেসব অসুস্থতার কথা উল্লেখ করলেন রাষ্ট্রপতি

জুলাই ২৪, ২০২৬

বিদেশি অর্থায়নে পরিচালিত প্রায় ৫ হাজার প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়িয়েছে চীনে

জুলাই ২৪, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পকে গ্রেফতারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

জুলাই ২৪, ২০২৬

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

জুলাই ২৪, ২০২৬
সাব্বির

ডিজিটাল প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT