চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেআইএফএফের উদ্বোধনীতে থাকছেন না অমিতাভ-শাহরুখ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ) শুরু হতে যাচ্ছে ৫ তারিখ। ঐতিহ্যবাহী এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন মানেই অমিতাভ বচ্চন, শাহরুখ খানদের উপস্থিতি এক প্রকার নিশ্চিত! গত কয়েক বছরের রেওয়াজ এমনটাই! কিন্তু এবার নাকি উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না ভারতীয় সিনেমার এই দুই অ্যাম্বাসেডরকে!

৫ ডিসেম্বর শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ-শাহরুখরা না এলেও থাকছেন অনিল কাপুর, সালমান খান কিংবা সোনাক্ষী সিনহারা।

এবার উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনাতেও আনা হয়েছে পরিবর্তন। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে পরমব্রত চ্যাটার্জীকে দেখা গেলেও এবছর উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জুন মালিয়া। তবে ১২ ডিসেম্বর অনুষ্ঠানের শেষদিনে সঞ্চালনার দায়িত্বে পরমকেই দেখা যাবে। শোনা যাচ্ছে, এদিন তার সাথে সহ-সঞ্চালনায় থাকবেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি।

এবছর উৎসবের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যানের দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উত্তম কুমারের ছবি দিয়েই এবার শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসবের পথচলা। ফোকাস কান্ট্রি হিসেবে দেখা গেছে স্পেন এবং অস্ট্রেলিয়ার নাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিল কাপুরকলকাতা চলচ্চিত্র উৎসবপরমব্রতশাহরুখশাহরুখ খানসঞ্চালকসালমান খানসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬

গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

মে ৫, ২০২৬

২০১৩ সালে হেফাজতের আন্দোলনে ৫৮ জন নিহতের পরিচয় নিশ্চিত: চিফ প্রসিকিউটর 

মে ৫, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার: ডা. জুবাইদা রহমান

মে ৫, ২০২৬

বাংলাদেশের সাথে সম্মানজনক সম্পর্ক স্থাপন করতে চায় ভারত: বিক্রম মিশ্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT