চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষি সাংবাদিকতায় আগামীর সম্ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
অন্যান্য
A A
অভিনেতা বা বক্তা কৃষি ক্যারিয়ার এক্সপোতে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষি সাংবাদিকতা, কৃষিতে নতুন প্রযুক্তির বিষয়ে উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘কৃষি সাংবাদিকতা বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃষি সাংবাদিকতায় আগামীর পথও প্রশস্ত।’

বৃহস্পতিবার রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত দুই দিনব্যাপী ‘অ্যাগ্রো ক্যারিয়ার এক্সপো-২০১৭’-এ ‘কৃষি সাংবাদিকতা’ বিষয়ে এক সেশনে শাইখ সিরাজ বক্তব্য রাখেন সদ্য স্নাতক, স্নাতকোত্তর শিক্ষার্থী, ‍কৃষি বিশেষজ্ঞ  এবং কৃষিবিদদের উপস্থিতিতে।

প্রযুক্তির ব্যাপক উত্তরণের এই সময়ে প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষি খাতে অপার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষিতথ্য প্রত্যন্ত এলাকার কৃষকের কাছে পৌঁছে দিতে ‘কৃষি সাংবাদিকতায়’ নতুন জাগরণ দরকার বলে মন্তব্য করেছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি তাদেরকে কৃষি উন্নয়নে মেধা-মনন ও সৃজনশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানান।

‘শিল্পোদ্যক্তাদের বিনিয়োগেই আগামীর কৃষি সম্প্রসারিত হবে। এ কৃষি হবে প্রযুক্তির কৃষি। প্রযুক্তির বিকাশে কৃষি সাংবাদিকতা অনন্য ভূমিকা রাখতে পারে। আর এতে সম্ভাবনাও প্রচুর।’ বলেন শাইখ সিরাজ।

নুহাশ হুমায়ূন চ্যানেল আই অনলাইন শোতে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসংখ্যা বৃদ্ধি আর জলবায়ুর পরিবর্তনজনিত কারণে বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মুখে আজকের কৃষি খাতে বিভিন্ন পরিবর্তন ও নতুন উদ্ভাবন ঘটছে। এই বাস্তবতায় দেশের কৃষি জাগরণে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শাইখ সিরাজ শিক্ষার্থীদের বলেন, ‘কৃষি সাংবাদিকতা আগামীর কৃষির দ্বার উন্মোচিত করতে অনন্য ভূমিকা রাখতে পারে। একজনের সাফল্য অন্যজনের জন্য অনুকরণীয় হতে পারে। তথ্যই মানুষকে সমৃদ্ধ করে। কৃষক যত তথ্য পাবে, ততই সমৃদ্ধ হবে কৃষি।’

শিক্ষা ও গবেষণার জন্য কৃষি সাংবাদিকতায় আগামীর সম্ভাবনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ
দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাইখ সিরাজ
Reneta

কৃষিতে আজ বানিজ্যিকীরণের সাথে সাথে কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাত করণে বৈচিত্র্য এসেছে। কৃষিপণ্যের সামগ্রিক বাজারজাতকরণে নেটওয়ার্ক সীমাবদ্ধতা এবং সম্ভাবনা সম্পর্কিত তথ্যগুলো কৃষকের কাছে পৌঁছে দিতে কৃষি সাংবাদিকতায় কাজের অনেক সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন শাইখ সিরাজ।

সেশন শেষে উপস্থিত দর্শক-শ্রোতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিকৃষি সাংবাদিকতাশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT