চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক এবং কৃষি বাজারে বাংলাদেশের পাশে থাকতে চায় জাইকা

পান্থ রহমানপান্থ রহমান
৩:৫৫ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৮
অর্থনীতি, কৃষি
A A

অবকাঠামো খাতের পাশাপাশি এবার কৃষি ও কৃষক, কৃষি বাজার আর জলবায়ু পরিবর্তন মোকাবেলায়ও বাংলাদেশের পাশে থাকতে চায় জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।

বৃহস্পতিবার চ্যানেল আই পরিদর্শনে এসে জাইকার বাংলাদেশ প্রধান কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে জানান, বাংলাদেশে কৃষিপণ্য বাজারজাতকরণ নিয়ে ভাবছে সংস্থাটি। প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণের মাধ্যমে কৃষককেও সহযোগিতা করতে চায় জাইকা।

বাংলাদেশের কৃষি ও কৃষকের উন্নয়নে করণীয় সম্পর্কে ধারণা নিতে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সঙ্গে দেখা করতে আসেন জাপানের সহযোগিতা সংস্থা- জাইকার বাংলাদেশ প্রধান হিতোশি হিরাতা।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ তাকে চ্যানেল আইয়ে স্বাগত জানিয়ে এদেশের কৃষি, কৃষক এবং কৃষিপণ্য সম্পর্কে ধারণা দেন।  জাইকার বাংলাদেশ প্রধান জানান, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে পাশে থাকা জাপান এবার কৃষি উন্নয়নেও কাজ করতে চায়।

বৈঠক শেষে সাক্ষাতকারে হিতোশি বলেন, বাংলাদেশের উন্নয়নে বরাবরের মতো অংশী হতে চায় জাপান।

সাধারণ কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি উন্নয়নে কাজ করায় শাইখ সিরাজের প্রশংসা করে হিতোশি কৃষিপণ্যের সহজ বাজারজাতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাজ করার আগ্রহের কথা জানান।

Reneta

রবীন্দ্র অনুরাগী হিতোশির কাছে বিশ্বকবির কৃষি ভাবনার বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি তার হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র উপহার দেন শাইখ সিরাজ।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাইকাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT