চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষিখাতে বরাদ্দ তুলনামূলক কমেছে

শাইখ সিরাজশাইখ সিরাজ
৯:২৯ পূর্বাহ্ণ ০৪, জুন ২০১৫
কৃষি
A A

সামগ্রিক জাতীয় বাজেটের তুলনায় এবারও কৃষিখাতে বরাদ্দ কমেছে। খোলসা করা হয়নি বিশেষ অর্থসহায়তা বা ভর্তুকির বিষয়টি। তবে এসেছে নতুন নতুন দিক নির্দেশনা। কোন কোন ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে টানা কয়েক বছর ধরে কৃষক ও খামারিদের উত্থাপিত দাবি ও চাহিদাগুলো।

বাজেটপূর্ব আলোচনা আর জল্পনা কল্পনায় ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে পরিবর্তন ও নতুন চমকের আশা থাকলেও কৃষিতে নেই নতুন কিছু। সামগ্রিকভাবে কৃষি ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪০ হাজার ৯’শ ৭৫ কোটি টাকা। এর মধ্যে কৃষিখাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে বরাদ্দ ১২ হাজার ৬’শ ৯৯ কোটি টাকা। যা মোট বাজেটের ৪ দশমিক ৩০। চলতি অর্থবছরের চেয়ে দশমিক ৬৫ শতাংশ কম।

মৎস্য ও প্রাণী সম্পদ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ৪’শ ৮৯ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ২’শ ৮৩ কোটি টাকা বেশি। বাজেট বক্তৃতায় প্রস্তাব করা হয়েছে, চর এলাকায় চলতি অর্থবছরের বরাদ্দ অব্যাহত রাখার।

শাক সবজি ফলমুল সংরক্ষণে কোনো দিক নির্দেশনা না আসলেও দানাদার খাদ্য সংরক্ষণের ক্ষমতা আরো বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

পোল্ট্রি শিল্পের আয়করমুক্ত সুবিধার মেয়াদ বাড়ানো হয়নি বাজেট প্রস্তাবনায়। আমদানি পর্যায়ে অব্যাহত আছে শুষ্ক কর মুক্ত সুবিধা। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে কৃষি প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দেয়ার কথা।

তবে কৃষি উপকরণ, সার, বীজ, কৃষি যন্ত্রপাতি ও অত্যাবশকীয় ভোগ্যপণ্যে কর অব্যাহতি বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে কৃষি ঋণ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬

ঢাবিতে সেমিনার, নবনিযুক্ত ওষুধ প্রশাসন মহাপরিচালককে সংবর্ধনা

মে ১৮, ২০২৬

অ্যাটকোর অনাপত্তিপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার

মে ১৮, ২০২৬

ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়েছে যুক্তরাষ্ট্র

মে ১৮, ২০২৬

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT