চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক যেন পায় ন্যায্যতা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:২৫ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০২০
সম্পাদকীয়
A A

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ বলেই প্রতিবছর এই দেশের কৃষকরা নানা প্রতিবন্ধকতার শিকার হয়। এর ওপর আছে প্রাকৃতিক দুর্যোগ। বন্যা ঘূর্ণিঝড় খরা নানা প্রাকৃতিক দুর্যোগে এ দেশের কৃষকরা সারাজীবনই ক্ষতিগ্রস্ত হয়। এদেশের বিভিন্ন খাতে উন্নয়ন দৃশ্যমান হলেও কৃষিখাতে বস্তুত এখনও উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রযুক্তি নির্ভর হলেও কিছুটা ভাগ্য পরিবর্তন হয়নি কৃষকের। কৃষকেরা সারাবছর ঋণ কিংবা পাইকারদের হাতের মুঠোয় নিষ্পেষিত হতে থাকে।

বাংলাদেশের কৃষকদের ভাগ্যের উন্নতি হয়নি। সেই পুরনো মলিন ছবি। তার ওপর এ বছর করোনা মহামারিতে অনেকেই নিঃস্ব হয়ে গেছেন। সরকার বিভিন্নভাবে কৃষকদের দুর্ভোগ লাঘবে কিছু উদ্যোগ নিলেও সেটা খুব বেশি কার্যকর হয়নি। কোনো মধ্যস্বত্বভোগি ছাড়া সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে সরকার গত কয়েক বছর যাবৎ ধান কিনে আসছে। এতে এ দেশের অবহেলিত অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কৃষকদের সামান্য হলেও উপকার হয়।

আসন্ন আমন মৌসুমে দুই লাখ মেট্রিক টন ধান, ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল কিনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরাসরি ও অভ্যন্তরীণ বাজার থেকে ২৬ টাকা কেজি দরে ধান, ৩৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৩৬ টাকা কেজিতে আতপ চাল কেনা হবে বলে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান: ৭ নভেম্বর থেকে ধান এবং ১৫ নভেম্বর থেকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এসব খাদ্যশস্য সংগ্রহ করা হবে। গত বছর আমন মৌসুমে ২৬ টাকা দরে ৬ লাখ মেট্রিক টন আমন ধান, ৩৬ টাকা দরে ৩ লাখ ৩৮ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা দরে ৪৩ হাজার ৪০১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করেছিল সরকার। প্রান্তিক কৃষকের ধানের ন্যায্য দাম প্রাপ্তি নিশ্চিত করতে সরকার প্রতি বছর বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ করলেও আগে আমন মৌসুমে শুধু চাল সংগ্রহ করা হত। গত বছর থেকে আমন মৌসুমে চালের পাশাপাশি ধানও সংগ্রহ করা হচ্ছে।

আমরা চাই সরকারি এই সিদ্ধান্ত যেন কোনো ফিতায় কৃষকের গলায় ফাঁস হয়ে না যায়। এ ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতার সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালন করতে হবে। প্রতি বছরই এই চাল কেনা নিয়ে কেলেংকারি হয়। সেখান থেকে বেরিয়ে এসে সরকারকে প্রমাণ দিতে হবে সরকার প্রকৃত কৃষি বান্ধব। প্রকৃত প্রান্তিক কৃষক যেনো উপকৃত হয় এইসব উদ্যোগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নতুবা সব কথার কথা হয়ে যাবে। কৃষক কোনদিন তার ন্যায্য শ্রমের বিনিয়োগের মূল্য পাবে না।

ট্যাগ: কৃষকসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনহা হত্যা: কনস্টেবল রুবেল শর্মা আরও ৫ দিনের রিমান্ডে

পরবর্তী

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী অর্ণব

পরবর্তী

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী অর্ণব

অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্মে মীম

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT