চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক পরিবার থেকে ‘ইসরোর রকেট ম্যান’ ড. কে সিভান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

চাঁদে ভারতের দ্বিতীয় মহাকাশ যান চন্দ্রযান-২ এর বিজ্ঞানীদের নেতৃত্বদান ও  দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্র- ইসরো প্রধান ড. কে. সিভান একটি দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে এসে হয়েছেন ‘রকেট ম্যান’। খালি পায়ে বাবার কৃষি ফার্মে কাজ করা গ্রামের সেই বিস্ময় বালক হয়ে এখন বিশ্বের অন্যতম বৃহৎ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ‘ইসরোর’ শীর্ষ নের্তৃত্ব।

ড. কে. সিভানেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো রয়েছে অতীত জীবনের কষ্টার্জিত গল্প। কে. সিভানের জন্ম তামিল নাডু কন্যাকুমারী জেলার একটি কৃষক পরিবারে। সিভানই তার পরিবারের একমাত্র স্নাতক ডিগ্রিধারী ব্যক্তি। দারিদ্রতার কারণে তার এক ভাই ‍ও দুই বোন উচ্চ শিক্ষা শেষ করতে পারেন নি।

গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কে সিভান বলেন: আমি যখন কলেজে পড়তাম, তখন আমি বাবাকে মাঠের কাজে সহায়তা করতাম। আর বাবা এই কারণেই আমাকে বাড়ির পাশের কলেজে ভর্তি করিয়েছিলেন। আমি যখন অংকে শতভাগ নাম্বার পেয়ে স্নাতক শেষ করলাম, তখন বাবার মত পাল্টালেন।

কে সিভান বলেন, স্যান্ডেল ও জুতা ছাড়াই আমি আমার বাল্যকাল পার করেছি। আমি কলেজেও শেষ করেছি ধুতি পড়ে। যখন আমি এমআইটিতে ভর্তি হয় তখন সর্বপ্রথম প্যান্ট পড়েছিলাম।

ড. কে সিভান স্কুল জীবনে তামিল মিডিয়াম স্কুলে পড়াশোনা শেষ করেন। এসটি হিন্দু কলেজ থেকে তিনি স্নাতক শেষ করেন। এমআইটি থেকে ১৯৮০ সালে অ্যারোনিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করেন। এরপর ১৯৮২ সালে আইআইএসসি থেকে একই বিষয়ে মাস্টার্স শেষ করেন। ২০০৬ সালে বোম্বের আইআইটি থেকে তিনি মহাকাশ প্রকৌশল বিদ্যায় পিএইচডি অর্জন করেন।

তিনি ১৯৮২ সালে ইসরোতে যোগদান করেন। যোগদানের পর থেকে এখন পর্যন্ত সকল রকেট প্রোগ্রামে তিনি সংযুক্ত ছিলেন। ২০১৮ সালে ইসরোর সেন্টারের চেয়ারম্যান হওয়ার আগে তিনি বিক্রম স্পেস সেন্টারের পরিচালকের দায়িত্ব পালন করেন।

Reneta

ক্রায়োজেনিক ইঞ্জিনসহ রকেট উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি ‘ইসরোর রকেট ম্যান’ হিসেবে পরিচিতি পান। ২০১৭ সালে ১৫ ফ্রেবুয়ারিতে পাঠানো ১০৪ স্যাটেলাইটটি উৎক্ষেপণেও মূল ভূমিকা পালন করেন তিনি।

কে. সিভান অবসর সময়ে তামিল ক্লাসিক্যাল শুনতে খুব পছন্দ করেন। এছাড়া বাগানও করাও তার অন্যতম শখ। বিক্রম স্পেস সেন্টারের পরিচালকের দায়িত্ব পালনের সময় সেখানে একটি সুন্দর গোলাপ বাগান তৈরি করেন তিনি। রাজেশ খান্নার ‘আরাধনা’ সিনেমাটি তার সবচেয়ে পছন্দের সিনেমা।

চাঁদে ভারতের দ্বিতীয় মহাকাশ যান চন্দ্রযান-২ এর সাথে অবতরণের ঠিক আগ মুহূর্তে নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতবাসী সমবেদনা জানিয়েছেন দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো প্রধান ড. কে. সিভান ও তার বিজ্ঞানী দলের প্রতি।

চন্দ্রযান-২ অবতরণে ব্যর্থ হওয়ার পর দেশের পক্ষ হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরো বিজ্ঞানীদের উদ্দেশ্য বলেন, জাতি আপনাদের সাথেই আছে। মহাকাশ গবেষণা সংস্থাটি ভবিষ্যৎ এরকম আরো মাইলফলক স্পর্শ করবে বলে আমি আশাবাদী।

চন্দ্রযান-২ এর উৎক্ষেপণ হয়েছিল গত ২২ জুলাই। মহাকাশযানটির ইঞ্জিন অপেক্ষাকৃত কম শক্তিশালী হওয়ায় এটি কয়েক সপ্তাহ পৃথিবীর কক্ষপথে ঘুরে গতি সঞ্চয় করেছিল। ২২ দিন পর পৃথিবীর কক্ষপথ ছেড়ে চন্দ্রযান-২ চাঁদের দিকে রওনা হয়।

এরপর গত ২০ আগস্ট চন্দ্রযান-২ চাঁদের কক্ষপথে অবস্থান নেয়। ২ সেপ্টেম্বর মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয় এর ল্যান্ডার। ‘বিক্রম’ নামের ল্যান্ডারটি অবতরণের উদ্দেশ্যে ঠিকঠাকভাবে চন্দ্রপৃষ্ঠের দিকে নেমে আসতে শুরু করলেও ২ কিলোমিটার বাকি থাকতেই হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: কে. সিভানচন্দ্রযান-২
শেয়ারTweetPin

সর্বশেষ

শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ অনুষ্ঠানে পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা-ক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT