চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষক কেন ধান খেতে দিচ্ছে আগুন, সন্তানেরা কেন মানববন্ধনে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫১ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
সম্পাদকীয়
A A

সরকার কৃষকদের কাছ থেকে প্রতি মণ ধান কিনতে ৫শ টাকা নির্ধারণ করেছে। অন্যদিকে ধান খেত থেকে ধান কাটতে একজন দিনমজুরকে প্রতিদিন দিতে হচ্ছে ৯শ থেকে ১ হাজার টাকা। তার মানে একজন মজুরের বিপরীতে প্রায় ২ মণ ধান! মণ প্রতি প্রায় ২০০/৩০০ টাকা লোকসান হচ্ছে কৃষকের। এইযখন অবস্থা তখন একজন কৃষক তার ফলন্ত ধান খেতে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

রোববার দুপুরে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা গ্রামের আব্দুল মালেক সিকদার তার খেতের পাকা ধানে আগুন ধরিয়ে এমন প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন পর্যায়ে যথেষ্ট প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধানকাটা শ্রমিক না পাওয়া এবং ধানের কমদামের বিষয়টিও গণমাধ্যমে এসেছে। ধানের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের সন্তানেরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানববন্ধন পর্যন্ত করেছে।

বাজারে মোটা চালসহ বিভিন্ন মানের চাল ৪০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা দরে বিক্রি হলেও সরকারি-বেসরকারি পর্যায়ে ধান মাত্র ৫০০ টাকা মণ দরে কেন বিক্রি হচ্ছে, এই প্রশ্ন সবার মনে ঘুরেফিরে এসেছে। এই বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে।

Banglabid

দেশের প্রত্যন্ত অঞ্চলে চালকল ও মজুতদারদের নানা কারসাজির খবর আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি। এই মৌসুমেও সেরকম কোনো চক্র সক্রিয় কিনা, বা সুযোগ নিচ্ছে কিনা, তা এখনই খতিয়ে দেখা দরকার।

দেশজুড়ে ভেজাল খাবারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে সরকারসহ বিভিন্ন সংস্থা, সেরকমই মজুতদারি ও বাজার কারসাজি থাকলে সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার বলে আমরা মনে করি।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে দ্রুতহারে জনসংখ্যা বৃদ্ধি, আবাদযোগ্য জমি কমে যাওয়াসহ জলবায়ু পরিবর্তনের ক্রান্তিকালে নানা চ্যালেঞ্জের মুখোমুখি আমাদের কৃষি। এসব সমস্যাকে সামনে রেখে ২০৩০ সনে ১৯ কোটি জনসংখ্যার জন্য শুধু দানাদার ৪ কোটির বেশি টন খাদ্য প্রয়োজন হবে। সেদিক বিবেচনা করে কৃষি তথা খাদ্যশস্য উৎপাদন, সংরক্ষণ, বিপনন-বিতরণ ব্যবস্থায় যথেষ্ট মনোযোগ দিতে হবে বলে আমরা মনে করি। কৃষি জমি ১৯৭১ সনে যেখানে ছিল প্রায় ১ কোটি হেক্টর, বর্তমানে তা প্রায় ৬৫ লাখ হেক্টরে দাঁড়িয়েছে। একটা সময় দেশের ৮০ ভাগ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত থাকলেও বর্তমানে সে সংখ্যা এখন কিছুটা কমলেও জাতীয় উন্নয়নে এখনো কৃষির বিশেষ অবদান অনস্বীকার্য। এসব বিবেচনায় কৃষি ও কৃষকের চাহিদা যথাযথ নির্নয় করে গুরুত্ব দিতে হবে আমাদের নিরাপদ খাদ্য দিয়ে খাদ্য নিরাপত্তাকে। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বসহকারে দেখে ব্যবস্থা নেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধান খেতে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT