চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের বেশে সাইমন-মাহি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

সদ্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ‘জান্নাত’ ছবির টিম এখন কিশোরগঞ্জ! মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় সেখানে ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিং চলছে। শেষ দিনের এ শুটিংয়ে ছবির নায়ক-নায়িকাকে দেখা গেল কৃষক বেশে, তারা দুজনেই ফসলের মাঠে নেমে ধান রোপণ করছেন! 

কিন্তু কেন? ব্যাখ্যা দিলেন নায়ক সাইমন। কিশোরগঞ্জ থেকে চ্যানেল আই অনলাইনকে ‘পোড়ামন’ ছবির এ নায়ক বলেন, এটি গানের একটি দৃশ্য। দেখা যাবে, আমি মাহি দুজনেই ধান রোপণ করছি। আমি ছোট থেকে এসবে অভ্যস্ত। মাহিও এনজয় করেছে। সাইমন বলেন, ছবির মূল কাজ শেষ। মঙ্গলবার একটা দৃশ্যের কাজ করলেই পুরো কাজ শেষ। তারপর ঢাকা ফিরবো।

১৯৯৭ সালের ১ আগস্ট মুক্তি পেয়েছিল সালমান শাহ-শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’। ওই সময়ে ব্যাপক সাড়া ফেলে ছবিটি। এবার একই নাম নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক সাইমন-মাহিকে নিয়ে বানাচ্ছেন ‘আনন্দ অশ্রু’। নির্মাতা মানিক আগেই বলেছেন, নতুন গল্প নিয়ে ‘আনন্দ অশ্রু’ নির্মাণ করছি। এটি আগের ‘আনন্দ অশ্রু’র সিক্যুয়াল কিংবা রিমেক নয়।

‘সম্পূর্ণ নতুন প্রেক্ষাপট ও গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে ‘আনন্দ অশ্রু’। নিয়ম রয়েছে, মুক্তির ১২ বছর পার হলে একই নামে ছবি নির্মাণ করা যায়। সেজন্য ‘আনন্দ অশ্রু’ নাম নেয়ার জন্য কারো অনুমতি নিতে হয়নি।’

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জে শুরু হয়েছিল সাইমন-মাহির ‘আনন্দ অশ্রু’র শুটিং। এরপর কয়েক লটে শুটিং হয়। এবার কিশোরগঞ্জের নিকলী হাওর এলাকায় শেষ হচ্ছে ছবির পুরো কাজ। সাইমন বলেন, গানের শুটিং আগেই শেষ। শেষ লটে ৬ দিনের মতো শুটিং করলাম। প্রতিদিন হাজার হাজার মানুষ আমাদের শুটিং দেখতে এসেছে।

Reneta

‘আনন্দ অশ্রু’র কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও মোস্তাফিজুর রহমান মানিক। সাইমন-মাহি ছাড়াও অভিনয় করবেন আলী রাজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মারুফ আকিব, চিকন আলী, নুসরাত জাহান পাপিয়া, জয় চৌধুরী, সীমান্ত। ছবির নায়ক সাইমন বলেন, পহেলা বৈশাখে ‘আনন্দ অশ্রু’ মুক্তির পরিকল্পনা করেছি।

Jui  Banner Campaign
ট্যাগ: আনন্দ অশ্রুআলী রাজচিকন আলীজয় চৌধুরীমারুফ আকিবমাহিমিশা সওদাগরমোস্তাফিজুর রহমান মানিকলিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশহীদুজ্জামান সেলিমসাইমনসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ফাইল ছবি

আনন্দ মিছিল করবে না বিএনপি, বাদ জুমা মসজিদে দোয়া

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ইলিয়াস আলীর স্ত্রী লুনার বড় ব্যবধানে জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ১ আসনে জামায়াতের ইলিয়াসের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইলের ৮টি আসনের ৭টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT