রাজশাহীর পবায় প্রায় চার হাজার কৃষকের অংশগ্রহণে আয়োজিত প্রাকবাজেট আলোচনা কৃষি বাজেট কৃষকের বাজেট’এ নানা সমস্যা, সুযোগ-সুবিধা ও দাবির কথা জানাচ্ছে কৃষকরা। বাজেটকে কেন্দ্র করে কৃষকদের এই দাবিসমূহ পরবর্তী সময়ে সমন্বয় করে সুপারিশ আকারে তুলে দেয়া হবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে। কৃষিভিত্তিক জনপ্রিয় অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে কৃষকদের এই বিশাল মিলনমেলার আয়োজন করা হয়েছে।
চ্যানেল আইয়ের প্রামান্য অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষ’, যা চ্যানেল আই-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ প্রযোজিত, উপস্থাপিত ও পরিচালিত।
জাতীয় বাজেটকে সামনে রেখে এ বছর কৃষকদের নিয়ে এই বিশাল সমাবেশ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কৃষকদের নানা দাবি শোনা হচ্ছে। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন এবং তিনি বিভিন্ন কৃষকের কাছে তাদের সুযোগ-সুবিধা, দাবিগুলো শুনছেন। কৃষকেরাও স্বতস্ফুর্তভাবে তাদের দাবিদাওয়া প্রকাশ করছেন।
বাজেটে তাদের চাওয়া?, কি সুবিধা তারা চান?, কি সুবিধা পান না?, এ সংক্রান্ত নানা বিষয় জানাচ্ছেন কৃষকেরা। যা পরবর্তীকালে সমন্বিত করে তুলে দেয়া হবে অর্থমন্ত্রীর কাছে।








