চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের ঈদ আনন্দ: যেখানে প্রোথিত শেকড়ের ঘ্রাণ

তানভীর আশিক তানভীর আশিক
৮:৫০ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৭
বিনোদন
A A
কৃষকের ঈদ আনন্দ

কৃষকের ঈদ আনন্দ

একটা সময় ছিলো যখন টেলিভিশনে  ঈদ অনুষ্ঠান মানেই শহুরে মানুষের হাসি কান্নার গল্প। ছিলো তারকা শিল্পীদের অংশগ্রহণে নানা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে বিনোদিত করার চেষ্টা। সেইসব ঈদ আয়োজনে ঠিক কোথায় সেই গ্রামের কৃষকটি, যার শ্রমে ঘামে উৎপাদিত ফসলে নিবারিত হয় মানুষের ক্ষুধা? তাকেও যুক্ত করতে হবে এই আনন্দধারায়। সেও এ সমাজের, এ দেশের গুরুত্বপূর্ণ অংশ। সেই চিন্তা থেকে সারাজীবন কৃষকের সামনে মাইক্রোফোন আর ক্যামেরা ধরে রাখা এক টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা সিদ্ধান্ত নেন নিজেই বানাবেন কৃষক ও গ্রামীণ মানুষের জন্য তাদের অংশগ্রহণেই ঈদ অনুষ্ঠান ফার্মারস গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’। বাকিটুকু ইতিহাস। শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ সারাদেশের মানুষের প্রাণের অনুষ্ঠানে রূপ নেয়। কারণ এটাতে লেগে আছে মাটির সুবাস, শেকড়ের ঘ্রাণ! যে অনুষ্ঠানে সর্বাধিক দর্শকের চোখ আটকে থাকে এর নির্মাণ গুণে আর ভরপুর বিনোদনে।

পদ্মানদীতেই আয়োজন হয় ঐতিহ্যবাহী বালিশ লড়াইয়ের

এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ধারণ করা হয়  মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার দক্ষিণ হলদিয়ায় পদ্মার পাড়ে। যেখান থেকে দেখা যায় নির্মাণ হচ্ছে গর্বের পদ্মা সেতু, আমাদের সক্ষমতার প্রতীক। যেখান থেকে দেখা যায় বাংলাদেশের গর্বের এই ঐতিহাসিক নির্মাণযজ্ঞ।

দক্ষিণ হলদিয়ার এই জনপদ মুখরিত হয় খেলাধুলার এ আনন্দযাত্রায়

পদ্মার পাড়ে দিনভর চলে গ্রামীণ খেলা। যেসব খেলাধুলার সাথে জড়িয়ে আছে আত্মার গভীর সুর।   কৃষক মেতে ওঠে তার আপন উৎসবে। আনন্দে জেগে উঠে সমগ্র গ্রামীণ জনপদ।

গ্রামীণ শিশু-কিশোরদেরও অংশগ্রহণ রয়েছে এ আনন্দ উৎসবে

না, এখানে পরাজয়ে নেই গ্লানি, এ তো উৎসব। এখানে সবকিছুতেই শুধু আনন্দ, প্রতি মুহূর্ত পুলক আর বিহ্বলতার।

মাঠে মাটির মানুষ শাইখ সিরাজ, প্রতিটি বিষয়েই থাকে তাঁর দক্ষ নির্দেশনা

বিলুপ্ত প্রায় শৈশবের গ্রামীণ খেলাধুলাই আমাদের খুব গহীনে আজও নিবিড়ভাবে জড়িয়ে আছে। আজও যা আমাদের মুগ্ধতার বারতা দেয়।

 

টানটান উত্তেজনা, জয়ের দিকে প্রত্যেকের গভীর ধ্যান
Reneta

না, বাদ পড়েনি কৃষাণীও। তাদেরও অংশগ্রহণ ছিলো। ছিলো আনন্দ হাসি গান।

চোখ বাঁধা, তবু থেমে নেই বউ সাজানোর খেলা

কৃষকের ঈদ আনন্দের সাথে ‘তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা’ জড়িয়ে আছে গভীর আনন্দ নিয়ে। প্রতিবার এই খেলায় থাকে দর্শকদের প্রচণ্ড আকর্ষণ।

কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় চ্যানেল আই-এ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষকের ঈদ আনন্দশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬

দিল্লিতে চলছে ককরোচ পার্টির বিক্ষোভ, ওয়াংচুকের অনশন অব্যাহত

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT