চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের ঈদ আনন্দ বেদনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ২২, মে ২০২০
- সেমি লিড, কৃষি, বাংলাদেশ
A A
ঈদ

পৃথিবী আজ বিপন্ন বিষন্ন। সব জাতিগোষ্ঠিকে নতুন করে ভাবতে হচ্ছে জীবনের সমীকরণ। এ যাবৎকালের ভয়াবহতম মহামারীতে তছনছ হয়ে গেছে সবকিছু। চারদিকে শুধু করোনার অভিঘাত। পৃথিবীর লাখ লাখ মানুষ আক্রান্ত করোনাভাইরাস জনিত রোগ কোভিড -১৯ এ। অদৃশ্য ও ক্ষুদ্রাতিক্ষুদ্র এক ভাইরাসের কাছেই মানুষ আজ বড় বেশি পরাজিত। পৃথিবীর দেশে দেশে টান পড়েছে অর্থনীতিতে। খাদ্যে। বাণিজ্যে। চলাচলে। স্বাস্থ্যে। শিক্ষায়। মানুষ যেন আর মানুষ নেই। কীভাবে এই পরিস্থিতি থেকে স্থায়ী উত্তরণ ঘটবে, এমন কোনো আশার আলো এখনও জ্বলেনি কোথাও। নেই শুভবার্তা। এর ভেতরেই জীবনকে নিয়ে হাঁটতে হচ্ছে মানুষকে। এর ভেতরেই স্বপ্ন দেখতে হচ্ছে। এর ভেতরেই রচনা করতে হচ্ছে আগামীর সম্ভাবনা।

পৃথিবীর সবদেশের বাস্তবতা যা-ই হোক। বাংলাদেশের বাস্তবতা একটু ভিন্ন। কারণ, যুগ যুগ ধরে যাবতীয় প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকাই বাঙালি জীবনের সবচেয়ে বড় সত্য। কৃষি ও গ্রামপ্রধান বাংলা যুগ যুগ ধরে প্রাকৃতিক ও মানুষসৃষ্ট বহু বিপর্যয় ও মহামারি পার করেছে। বহু জীবন ও ত্যাগের বিনিময়ে নিজস্ব ভূমি, সংস্কৃতি, ভাষা ও জাতিগত স্বাধীনতা অর্জন করেছে। পৃথিবীর কাছে হতদরিদ্র ও তলাবিহীন ঝুড়ি থেকে সবচেয়ে সম্ভাবনাময় জাতির গৌরব অর্জন করেছে।

যেকোনো দুর্যোগে বাংলাদেশের মানুষের টিকে থাকা ও উঠে দাঁড়ানোর ক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তারা শত বিপর্যয়ের পরও হাসতে পারে। এবারও পারবে। সিডর আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের কথা মানুষ ভুলতে পারেনি। এর মাঝে আঘাত হেনেছে সুপার সাইক্লোন আম্পান। এখনও দেশের উপকুলীয় জেলাগুলোয় প্রাকৃতিক ওই দুর্যোগের অভিঘাত ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনও মানুষের জীবন জীবন জীবিকায় রয়ে গেছে তার কঠিন প্রভাব। লবণাক্ত এলাকায় ফসল উৎপাদন করতে না পেরে দুর্বিসহ সংকটে পড়ছে মানুষ। কিন্তু প্রতিনিয়ত সংকটে চলা মানুষের জন্য এই কষ্টও যেন কোনো কষ্ট নয়। তারা পার হয়ে যায় জীবনের পথ।

বাংলাদেশের কৃষকের কাছে প্রতিকূলতাই স্বাভাবিক। প্রতিনিয়ত তাকে পাড়ি দিতে হয় বিপদসঙ্কুল পথ। মাটির বুক থেকে ফসল ফলিয়ে আনা চাট্টিখানি কথা নয়। শ্রমে ঘামে কৃষক এক অনন্য মানুষ। ঈদে পার্বণে উৎসবে কৃষকই যুগিয়ে দেয় মূল উপকরণ মুখের খাবার। কিন্তু আমরা কি ভেবেছি কৃষকের ঈদের আনন্দ কতটুকু, কতটুকু তার মলিন বেদনার দিন!

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ বেদনা’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকাল সাড়ে চারটায় চ্যানেল আইতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ পুরস্কারে নতুন সংযোজন, বিশেষ আংটি পাবেন চ্যাম্পিয়নরা

জুলাই ১৭, ২০২৬
অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ডিবি

নাকের নিচের তিলেই ফাঁস ৪৫ বছরের ছদ্মবেশ

জুলাই ১৭, ২০২৬

‘দাই দাই’ ঝড় তুলে বিলবোর্ড শীর্ষে, ছাড়িয়ে গেছে ‘ওয়াকা ওয়াকা’কে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT