চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম চাল সঙ্কটের কারণ সংসদকে জানালেন বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A
রাজধানীর কারওয়ান বাজারের চালের আড়ৎ

দেশে কোনো খাদ্য সঙ্কট নেই। যে সঙ্কট দেখানো হচ্ছে তা কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

জাতীয় সংসদের অনির্ধারিত আলোচনায় জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম পত্র-পত্রিকায় প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে জানতে চান, ভারত থেকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত আছে কি না।

তোফায়েল আহমেদ বলেন, কারও স্বাক্ষর ছাড়া একটি চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছে। এর ভিত্তিতে কোনো কোনো সংবাদমাধ্যম সংবাদ প্রকাশ করেছে; যা মিথ্যা ও বানোয়াট। এটা চালের কৃত্রিম সংকট ও দাম বাড়ানোর চেষ্টা। একটি শ্রেণি কারসাজি করে চালের দাম বাড়াতে চায়।

তিনি বলেন: মিথ্যা সংবাদ উপস্থাপন করে কৃত্রিম খাদ্য সঙ্কট দেখানো হচ্ছে। এর মধ্য দিয়ে ফায়দা তুলছে এক শ্রেণির ব্যবসায়ী।

এসময় কয়েকটি দৈনিক পত্রিকার কাটিং সংসদকে দেখান বাণিজ্যমন্ত্রী।

পত্রিকার কাটিং দেখিয়ে মন্ত্রী বলেন: আমি আজ ৮টি পত্রিকার সম্পাদকের সঙ্গে কথা বলেছি। ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে কৃত্রিম খাদ্য সঙ্কট দেখানো হচ্ছে। গত কিছুদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘ভারত থেকে বাংলাদেশে চাল রপ্তানি বন্ধ’ শীর্ষক খবরও ভুল তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন তোফায়েল আহমেদ।

তিনি বলেন: বেসরকারি পর্যায়ে প্রচুর চাল আমদানি করা হচ্ছে। তারপরও ভুল তথ্যের ভিত্তিতে সংবাদ উপস্থাপন করে সঙ্কট দেখানো হচ্ছে। আমি আশা করছি দ্রুত এ পরিস্থিতির উন্নতি হবে।

এজন্য কিছু পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি। বলেন: আগামী রোববার থেকে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু হবে। এর ফলে দরিদ্র মানুষ মাত্র ১০ টায় চাল কিনতে পারবে।

এছাড়া, মঙ্গলবার চাল মিল-মালিকদের সঙ্গে বৈঠকে বসছে খাদ্যমন্ত্রণালয়। যেখানে, বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ নিশ্চিতে আশু পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। যেখানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও উপস্থিত থাকবেন।

ট্যাগ: চাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ড সুবিধার অপব্যবহারে মামলা করেছে শুল্ক গোয়েন্দা

পরবর্তী

অভ্যন্তরীণ নদী বন্দর থেকে আয় প্রায় অর্ধশত কোটি: নৌ-পরিবহনমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের সংসদে নৌ-পরিবহনমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভ্যন্তরীণ নদী বন্দর থেকে আয় প্রায় অর্ধশত কোটি: নৌ-পরিবহনমন্ত্রী

বাংলাদেশ সংসদ ভবনের অভ্যন্তরীণ দৃশ্য, সংসদ সদস্যরা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওষুধে অনিয়ম প্রতিরোধে ওষুধ প্রশাসন অধিদপ্তরের জনবল বৃদ্ধি হচ্ছে’

সর্বশেষ

পিছিয়ে গেল আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT