চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েতে মহান স্বাধীনতা দিবস পালিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২২
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েত প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫১ তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন দেশের কূটনীতিকদের অভ্যর্থনা ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের গণপূর্ত মন্ত্রী এবং যুব বিষয়ক প্রতিমন্ত্রী আলী হোসেন আলী আল মুসা। বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান দিবসটি উপলক্ষে প্রধান অতিথিকে সাথে নিয়ে কেক কাটেন।

বৃহস্পতিবার ২৪ মার্চ সন্ধ্যায় ক্রাউন প্লাজায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের বিশেষ তাৎপর্য তুলে ধরেন রাষ্ট্রদূত আশিকুজ্জামান। ২৬ মার্চ সকালে দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রীর স্বাধীনতা দিবসের বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তাগণ।

পরে সন্ধ্যায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান এর সভাপতিত্বে দূতাবাসে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায়, প্রবাসী শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। এ সময় প্রবাসী, বিশিষ্টজনেরা, কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাংলাদেশী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: কুয়েত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুলাদী প্রেসক্লাবের সাবেক সভাপতি হত্যার আসামির সাজা কমে যাবজ্জীবন

পরবর্তী

নিরাপত্তাহীনতায় ভুগছে প্রীতির পরিবার

পরবর্তী
প্রীতির পরিবারের নিরাপত্তাহীনতা নিয়ে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তাহীনতায় ভুগছে প্রীতির পরিবার

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান বিজয় দিবসের স্মরণে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শুধু পরিবার নয়, সহকর্মী-দেশবাসীর জন্যও দোয়া করি’

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT