চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়াশায় যান চলাচলে হাইওয়ে পুলিশের সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্য প্রবাহের কারণে কুয়াশায় সড়কে যান চলাচলের বিষয়ে সতর্কতা জারি করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার হাইওয়ে পুলিশের হেডকোয়ার্টার্সের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) তানভীর হায়দার চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় যে, সারাদেশে তাপমাত্রা কমে এসেছে। জেঁকে বসেছে তীব্র শীত। চলতি বছরের প্রথমবারের মতো বইছে শৈত্যপ্রবাহ। এর প্রভাবে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসতে পারে। সারাদেশে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।

যার ফলে দেখা দিতে পারে তীব্র বাতাস ও কুয়াশা। মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। এই ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আবারও কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে আশঙ্কা করা যায়।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার ফলে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সামনের পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে ধারণা পাওয়া যায় না ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

এ অবস্থায় হাইওয়ে পুলিশের সকল রিজিয়নের থানা/ফাঁড়ির ইনচার্জ ও ডিউটিরত টহল পার্টিদের বাস স্ট্যান্ডে অবস্থানরত ও মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: হাইওয়ে পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT