কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর চড়ুয়াপাড়ায় সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে চড়ুয়াপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে সুপারির গাছ কাটার কাজ করতে যায় চর কৃষ্ণপুর গ্রামের খালেক (৪২) ও আব্দুর রহমান (৪৮) নামের দুই শ্রমিক।
একটি সুপারি গাছ কাটার পর অসাবধানতাবশত তা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের ওপর গিয়ে পড়ে।তারে আটকে যাওয়া সুপারি গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
সেই সময় তাদেরকে বাঁচাতে গিয়ে ওই মরিয়ম নামের এক গৃহবধুও আহত হয়।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শাহিনুর রহমান সরদার জানান, বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।







