চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রামে পানিশূন্য ধরলা নদী, বিপর্যস্ত কৃষি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৮ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
পরিবেশ
A A

কুড়িগ্রাম জেলার এক সময়ের প্রমত্তা ধরলা নদী এখন প্রায় পানিশূন্য। সেচ দিতে
পারছেন না কৃষক। নাব্যতা হ্রাস পাওয়ায় ফলে মাছও নেই নদীতে। এতে বিপাকে
পড়েছেন মৎস্যজীবীরা।

ধরলা নদীর উৎপত্তিস্থল ভারতের হিমালয় পর্বত। বাংলাদেশ অংশে ৮৮ কিলোমিটার দীর্ঘ এ নদীটি লালমনিরহাট থেকে কুড়িগ্রামের ফুলবাড়ি ও সদর উপজেলা হয়ে চিলমারিতে ব্রহ্মপুত্রে মিশেছে। ধরলা নদীর পানি কমতে কমতে এখন পরিণত হয়েছে সরু নালায়।

কুড়িগ্রাম জেলার এক ভুক্তভোগী এলাকাবাসী বলেন, বলতে গেয়ে এ এলাকা একদম মরুভূমি হয়ে গেছে। কোন পানি দেখা যায় না; আছে শুধু ধু ধু বালুচর। এই চরের মধ্যে নদী থেকে পানি নিয়ে আবাদ করতে পারি না, মেশিন দিয়ে পানি দিতে হয়।

বর্ষা মৌসুমে মাত্র দু’মাস নদীতে পানি থাকলেও বছরের বাকী সময় প্রায় পানিশূন্যই থাকে ধরলা। জেগে ওঠে অসংখ্য চর। মাছসহ সকল প্রাকৃতিক সম্পদ উধাও হয়ে গেছে নদী থেকে। চরম দুর্দিনে পড়েছেন জেলেরা।

একজন জেলে বলেন, এখন আর নদীতে মাছ পাই না। পবো কী করে নদীতে তো পানিই নাই।

অন্যদিকে কৃষিকাজে সেচ দিতে না পারায় নদীর দু’পারের কৃষকরা পড়েছেন বিপাকে। নদীর নাব্যতা কমায় পরিবেশেও পড়ছে বিরূপ প্রভাব।

Reneta

কুড়িগ্রাম সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মির্জা মোঃ নাসির উদ্দীন বলেন, মাছের প্রজননের জন্য যে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পানি থাকার কথা সে পানি নেই যার কারণে মাছের সঠিক উৎপাদন হচ্ছে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামধরলা নদী
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT