চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন জায়েদ খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

মিথ্যে ও ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ এনে দু-একটি ইউটিউব চ্যানেল ও ভুঁইফোড় অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনের শরণাপন্ন চিত্রনায়ক জায়েদ খান।   

জায়েদের অভিযোগ, ক’দিন পরপর তার বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ইউটিউব চ্যানেল ও অনলাইন পোর্টালে বিভিন্ন মিথ্যা সংবাদ প্রচার করা হয়। নানা কুৎসা রটানো হয় তাকে জড়িয়ে। এতে করে বিব্রতকর অবস্থায় পড়তে হয় শিল্পী সমিতির এ নেতাকে। সে কারণে এবার ভীষণ চটেছেন এই নায়ক।

বুধবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে জায়েদ বলেন, বাধ্য হয়ে ভিত্তিহীন খবর প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলাম।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি (ডিবি, সাইবার ক্রাইম) মনিরুল ইসলামের কাছে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান জায়েদ।

জায়েদ খান বলেন, ইচ্ছাকৃতভাবেই কয়েকটি ইউটিউব ও ভুঁইফোড় অনলাইন আমার বিরুদ্ধে ভিত্তিহীন জিনিস প্রচার করে। সে কারণে আমি লিখিতভাবে অভিযোগ দায়ের করি। আমার অভিযোগের ভিত্তিতে ডিবি সাইবার ক্রাইম থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ করি তাদের ডাকা হয়।

তিনি বলেন, ডিবি কি ব্যবস্থা নেয় দেখার অপেক্ষায় আছি। এর প্রেক্ষিতে ভিত্তিহীন সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করতে পারি।

Reneta

জায়েদ খান মনে করেন, ইতিবাচক জিনিসের চেয়ে ভিউ টার্গেট করে নেতিবাচক জিনিস ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করে কিছু ভুঁইফোড় মিডিয়া। তাছাড়া সরকারিভাবে এসব পোর্টালের কোনো নিবন্ধন নেই। নেই কোনো দায়বদ্ধতা। এ কারণে তিনি কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছেন।

জায়েদ খান বলেন, এরা গণমাধ্যমকর্মী হিসেবে এফডিসিতে প্রবেশ করে। কিন্তু পেশাগতভাবে সঠিক ও বৈধ কোনো পরিচয়পত্র নেই। এফডিসি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই তারা যেন এ ব্যাপারে কঠোর হন। যাকে তাকে এফডিসিতে প্রবেশের অনুমতি যেন না দেন। আমি মনে করি এতে করে ইন্ডাস্ট্রির মধ্যে বিশৃঙ্খলা কমে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবএডিসিএফডিসিচিত্রনায়কজায়েদ খানডিবিনায়কমামলালিড বিনোদনশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, প্রেমিকসহ অভিনেত্রীর মৃত্যু

পরবর্তী

অন্য রাষ্ট্রের কয়লা প্রকল্পে বিনিয়োগ করবে না চীন

পরবর্তী

অন্য রাষ্ট্রের কয়লা প্রকল্পে বিনিয়োগ করবে না চীন

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে সালমান এফ রহমানের আহ্বান

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT