চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুসুমের ভালোমন্দ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১০:৩৮ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

প্রাণীজ প্রোটিনের মধ্যে ডিম হলো আদর্শ উৎস। প্রোটিন ছাড়াও আরও নানান রকমের পুষ্টি উপাদানে সমৃদ্ধ বলে প্রতিদিনের খাবার তালিকায় ডিম থাকা জরুরী। ডিমের একটি সুস্বাদু অংশ হলো কুসুম। কিন্তু এই কুসুম নিয়ে অনেকের মনে আছে বিভ্রান্তি। কেউ মনে করেন কুসুম খাওয়া ভালো আবার কেউ মনে করেন কুসুম এড়িয়ে চলাই ভালো।  আসলে ডিমের কুসুম ভালো নাকি খারাপ? জেনে নিন ডিমের কুসুমের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই।

ভালো
ডিমের কুসুম পুষ্টি উপাদানে ভরপুর। ডিমের কুসুম চোখের জন্য খুবই উপকারী। কুসুমে আছে ‘লুটিন’ ও ‘জিয়ানথিন’ যা চোখকে অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। নিয়মিত ডিমের কুসুম খেলে এই উপাদানগুলো বার্ধক্যে চোখের ছানি প্রতিরোধ করে। ডিমের কুসুমে আরও আছে ‘কোলিন’। কোলিন মস্তিষ্ককে কার্যক্ষম রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। কুসুমে উপস্থিত আরেকটি উপকারী উপাদান হলো ‘বেটাইন’, যা রক্তে ‘হোমোসিস্টেইন’য়ের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সহায়তা করে।

এছাড়াও ডিমের কুসুমে উচ্চমানের প্রোটিন আছে। আরও আছে ভিটামিন এ, বি৬, বি১২, ডি, ই এবং রিবোফ্লাভিন। পুরো ত্বক, চুল এবং শরীরের বাকি সব অঙ্গপ্রত্যঙ্গের জন্য এই উপাদানগুলো খুবই জরুরী। কুসুমে প্রচুর পরিমাণে ফলিক এসিড আছে  যা গর্ভবতী এবং স্তন্য-দানকারী নারীদের জন্য অত্যন্ত জরুরী উপাদান।

ডিমের কুসুম পুষ্টি উপাদানে ভরপুর।

মন্দ
সাধারণত রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে ডাক্তাররা ডিমের কুসুম খেতে নিষেধ করেন। আবার ওজন কমানোর জন্যও নিষেধ করা হয় ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে। একজন সুস্থ মানুষের দিনে ৩০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল গ্রহণ উচিত নয়। আর স্বাস্থ্য সমস্যা থাকলে ২০০ মিলিগ্রামের বেশি কোলেস্টেরল গ্রহণ করা উচিত নয়। একটি ডিমের কুসুমে ২১৩ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। তাই এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত।

একজন সুস্থ মানুষের দিনে একটির বেশি কুসুম খাওয়া উচিত নয়। আর এক্ষেত্রে সারাদিনের খাবারের কোলেস্টেরল যেন সর্বোচ্চ মাত্রার ভেতরেই থাকে সেদিকে খেয়াল করে খেতে হবে। সেই সাথে প্রতিদিন ব্যায়াম করে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলার অভ্যাস করে ফেলতে হবে।

যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা হৃদরোগ আছে তারা ডিমের কুসুম এড়িয়ে চলাই ভালো। এক্ষেত্রে ডিমের সাদা অংশ হতে পারে আদর্শ খাবার। একটি মাঝারি আকৃতির ডিমের সাদা অংশে ১০০ ক্যালরি এবং ৫ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট থাকে যা শরীরের জন্য উপকারী। ফেমিনা।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়া নাচকে একটুও সাপোর্ট দেয় না: নীপা

পরবর্তী

বাজারে টমেটোর কেমন দাম পাচ্ছে কৃষক

পরবর্তী

বাজারে টমেটোর কেমন দাম পাচ্ছে কৃষক

দুর্ভোগ উপেক্ষা করে স্বপ্নের মেট্রোরেলের অপেক্ষায় নগরবাসী

সর্বশেষ

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে অনন্য ও মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাসপেন্সে ভরপুর যে সিনেমায় এক হলেন অক্ষয়-সাইফ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT