চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় শোক দিবসের কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০১৮
কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়া জেলা প্রশাসকের বিরুদ্ধে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিনামূল্যে চোখের ছানি অপারেশন বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুফি ফারুক।

তিনি জানান, তার কর্মীদের নিয়ে আগস্ট মাসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১৭ থেকে ১৯ আগস্ট ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করেন। ১৫ টি ক্লাবসহ রোটারি ইন্টারন্যাশনাল তাকে সহায়তা করেন। কর্মসূচির বিষয়ে থানা ও ইউএনও অফিসকে আগে থেকে লিখিতভাবে অবগত করা হয়েছিলো। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জেলা প্রশাসনকে আমন্ত্রণ জানানো হয়। কুমারখালি গুরুকুলে ৫০০ রোগীর মধ্য থেকে ১০০ রোগী বাছাই করা হয়। এরপরে উক্ত রোগীদের অপারেশনের জন্য গাড়িতে করে কুষ্টিয়ার আদ দ্বীন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে রোগীরা পৌঁছানোর পরে সিভিল সার্জন ফোন দিয়ে কর্তব্যরত ডাক্তারদের অপারেশন করতে নিষেধ করেন।

ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের কেন্দ্রীয় সভাপতি সুফি ফারুক আরও জানান, অনুমতি নেয়া হয়নি বলে অপারেশন বন্ধ রাখতে বলেন। তখন জানতে চাওয়া হয়- হসপিটাল, ওটি ও কোয়ালিফাইং ডাক্তার থাকার পরে এ ধরনের অপারেশনের জন্য অন্য কোন অনুমতি নেবার কি সরকারি বিধান আছে? সিভিল সার্জন এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। এক পর্যায়ে তিনি বলেন অপারেশন আপাতত বন্ধ রাখেন, আমরা হসপিটাল ইন্সপেকশন করে তারপরে অনুমতি দেবো। তখন জিজ্ঞেস করা হয় আদ-দ্বীন হাসপাতালে তো নিয়মিত এই অপারেশন হয়, ইন্সপেকশনের প্রয়োজন হলে আপনারা আগে করেননি কেন? প্রশাসনকে আগে জানানো হয়েছিলো, তারা তখন কিছু বলেনি কেন। তিনি সে প্রশ্নেও নিরুত্তর থাকেন। বিগত কয়েকদিন আগে রতন ক্লিনিকে একই ধরনের ক্যাম্প করেছিলো, তারা কি অনুমতি নিয়েছিলো, তিনি তার কোন জবাব দেননি।

এ বিষয়ে ডিসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনুমতি না থাকার কারণে বন্ধ করা হয়েছে।

সিভিল সার্জন রওশন আরা বলেন, দেশের বিভিন্ন জায়গায় চক্ষু ক্যাম্প নিয়ে সমস্যা হচ্ছে, এই কারণে এখন এটা করা যাবে না। দেশবরেণ্য শিল্পীরা কুমারখালি-খোকসায় ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের উন্নয়ন শীর্ষক’ প্রচারণা অনুষ্ঠান একই ভাবে বন্ধ করতে চেয়েছিল বলে দাবি সুফি ফারুকের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুফি ফারুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়ান গেমসের চোখধাঁধানো উদ্বোধন

পরবর্তী

নেইমার-এমাবাপের গোলে পিএসজির জয়

পরবর্তী

নেইমার-এমাবাপের গোলে পিএসজির জয়

দেশি পদ্ধতিতে পালন করা গরুতেই এবার লাভবান খামারি: শাইখ সিরাজ

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT