চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০৮, মে ২০২২
কুষ্টিয়া, জনপদ
A A

দেশের বিভিন্ন প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে সদ্য ভর্তি হওয়া কুষ্টিয়ার কুমারখালী-খোকসা উপজেলার প্রায় দেড়শ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশন।

সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালী শহরের সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘরে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন মেডিক্যাল কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের মোট ২২টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সদ্য ভর্তি হওয়া মোট ১৪৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও যুক্তরাষ্ট্রের ক্যার্লিফোনিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষক ড. আবু নাসের রাজীব বক্তব্য রাখেন।

তিনি সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন হতে হবে আকাশ ছোঁয়া। তবে যেকোন শিক্ষার্থীর জন্য স্বপ্নপূরণের একমাত্র হাতিয়ার হলো শিক্ষা। শিক্ষাজীবন যার যত বেশি সমৃদ্ধ তার স্বপ্নপূরণ ততই সহজ হবে।

ড. আবু নাসের রাজীব ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নওসের আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী আখতার হোসেন, কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্তজা আলী বাবু, রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহ আলম চুন্নু, আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর পরিচালক আব্দুল্লাহেল বাকী, তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আরিফুব রহমান, ঢাকাস্থ খোকসা উপজেলা সমিতির সভাপতি আহসান নবাব, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কবি বাবলু জোয়ারদার, কুমারখালী জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া খান জেমস ও কুমারখালী পৌরসভার কাউন্সিলর এস এম রফিক।

Reneta

সংস্কৃতি কর্মী জিয়াউর রহমান মানিক ও সাংবাদিক কাজী সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সব্যসাচী লেখক ও সংগঠক অধ্যাপক লিটন আব্বাস।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী নূর ই সিয়াম উচ্চারণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা প্রীতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়াসংবর্ধনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT