চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র নিহত

আনিসুজ্জামান ডাবলু আনিসুজ্জামান ডাবলু
১:৪৯ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২২
অপরাধ, কুষ্টিয়া, জনপদ
A A
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে এক স্কুল ছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে।

জেলার খোকসায় এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গেল রাত ৯টার দিকে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে ছিল ১০ শ্রেনীর ছাত্র দিদার হোসেন (১৮)। এ সময় কয়েকজন যুবক বাটাম, ছুরি নিয়ে তার উপর চড়াও হয়ে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত দিদার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর ছেলে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার দিদার হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, পুর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

অপরদিকে, গতকাল রাতে খোকসা উপজেলার একতারপুরের কমলাপুর গ্রামের নিজ বাড়ীর শয়ন কক্ষ থেকে সেলিনা বেগম (৩৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সেলিনা বেগম কমলাপুর গ্রামের রইস মন্ডলের স্ত্রী বলে জানান খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) সৈয়দ আশিকুর রহমান।ধারনা করা হচ্ছে, সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

Reneta

আজ বৃস্পতিবার সকালে স্ব স্ব থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২শ ৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT