চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুলভূষণের ফাঁসির রায়ে ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৩ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

পাকিস্তানে বন্দি নৌবাহিনীর অফিসার কুলভূষণ যাদবের ফাঁসির বিরুদ্ধে আর্জি জানিয়ে সাড়া না পাওয়ার জেরে দুই দেশের চলমান উত্তেজনার পারদ আরও বেড়েছে। কুলভূষণকাণ্ডে দুদেশের দ্বিপাক্ষিক আলোচনাও স্থগিত হয়েছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে পাকিস্তানের সাথে সমুদ্র সুরক্ষা বৈঠক বাতিল করেছে নয়াদিল্লি।

আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত, পাকিস্তানি উপকূল নিরাপত্তা সংস্থার সঙ্গে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর চারদিন ব্যাপী বৈঠক ঠিক হয়েছিল। দলছুট মৎস্যজীবী এবং আরব সাগরে উদ্ধারকাজ চালানো নিয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার কথা ছিল। কিন্তু শনিবার সেই বৈঠক বাতিল করেছে ভারত।

উপকূলরক্ষী বাহিনীর সূত্রে এনডিটিভির খবরে বলা হয়, সোমবারের বৈঠকে পাক নৌসেনা প্রধান জামিল আখতারের সঙ্গে পাকিস্তানি প্রতিনিধিদের হাজির থাকার কথা ছিল। কিন্তু প্রতিরক্ষামন্ত্রণালয়ের তরফে তাদের ভারতে প্রবেশে অনুমতি দেয়া হয়নি। তাই বৈঠক বাতিল করতে হয়েছে। ইসলামাবাদকে বৈঠক বাতিলের কথা জানিয়ে দেয়া হয়েছে।তবে নতুন করে বৈঠকের দিনক্ষণ এখনও স্থির হয়নি।

সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে, গত বছর জুলাইতে ডিরেক্টর জেনারেল রাজেন্দ্র সিংয়ের নেতৃত্বে ভারতীয় নৌসেনা প্রতিনিধিদের একটি দল পাকিস্তান সফরে গিয়েছিল। তখনই চারদিন ব্যাপী সমুদ্র সুরক্ষা বৈঠকের স্থির হয়। কিন্তু সাবেক নৌসেনা অফিসার কুলভূষণ যাদবকে নিয়ে ঝামেলার কারণে সেই চুক্তি বাতিল হলো।

সমুদ্র সুরক্ষা বৈঠকের পাশাপাশি সচিব স্তরের বৈঠকও স্থগিত রাখা হয়েছে।

গত বছর ৩রা মার্চ বালুচিস্তানের চমন এলাকা থেকে কুলভূষণকে গ্রেফতার করে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতের হয়ে গুপ্তচরবৃত্তি এবং করাচি ও বালুচিস্তানে নাশকতা চালানোর অভিযোগে এ বছর ১০ এপ্রিল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে পাকিস্তানের সেনা আদালত। আর তার সাজার রায় শোনান দেশটির সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।

Reneta

বিষয়টি সামনে আসতেই তীব্র প্রতিবাদ জানায় ভারত। উপযুক্ত প্রমাণ ছাড়া কুলভূষণকে অন্যায়ভাবে সাজা দেয়া হচ্ছে বলে সোচ্চার হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলো। কুলভূষণের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সোমবার পাক সেনা আদালতের রায়ের পর থেকে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে কুলভূষণের বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করে চলেছে দিল্লি। পাক সরকারের কাছে মোট ১৫ দফায় আবেদন জানায় নয়াদিল্লি। প্রতিবারই তা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভারত-পাকিস্তান উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুইডেনে এক দশকে যেভাবে কমে গেলো হত্যাকাণ্ড

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে বেড়ে চলেছে গরম, বৃষ্টির সম্ভাবনা কম

এপ্রিল ১, ২০২৬

থিয়াগো-মার্টিনেল্লির শেষ মুহূর্তের গোলে জিতল ব্রাজিল

এপ্রিল ১, ২০২৬

মেসির গোল, জাম্বিয়ার বিপক্ষে বড় জয় আর্জেন্টিনার

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনেও দায়িত্বে সচেতন; পত্রিকায় চোখ প্রধানমন্ত্রীর

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT