চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ন ০৬, জানুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাস স্টপেজে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওএসসিসি) চিকিৎসাধীন।

ধর্ষণের শিকার ওই তরুণী ঢামেকে কর্তব্যরত চিকিৎসকের কাছে ঘটনার প্রাথমিক বর্ণনায় জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। শেওড়ার আগে কুর্মিটোলা বাস স্টপে নামার পর অজ্ঞাত এক ব্যক্তি তাকে পেছন থেকে মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ওই তরুণী অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর বিষয়টি জানাজানি হলে সহপাঠীরা তাকে রাত ১২টার পর ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে তাকে ওএসসিসিতে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাই জানান, ধর্ষণের শিকার ওই তরুণী ঢামেকের ওএসসিসিতে চিকিৎসাধীন। ঢাবি রোকেয়া হলের ওই শিক্ষার্থী প্রাথমিকভাবে চিকিৎসকের কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন।

ইতোমধ্যে ঢাবির প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্য ঢামেক হাসপাতালে ওই শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। এটার লিগ্যাল ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না, সুতরাং এটা পুলিশ ব্যবস্থা নেবে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মকভাবে তদন্তে সাহায্য করবে।

Reneta

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থী নির্যাতনের খবর পেয়ে হাসপাতালে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

নির্যাতনের প্রতিবাদে রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজও ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

এর আগেও কুর্মিটোলা এবং শেওড়া এলাকায় গারো তরুণীসহ কয়েকটি গণধর্ষণের ঘটনা ঘটেছে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক জানান, বিষয়টি জানার পর কুর্মিটোলায় আমাদের টিম কাজ করছে। তবে আশে-পাশে কোথাও এমন কোন আলামত আমরা এখনো পাইনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকাকে বয়কট করবে ইরান, বিশ্বকাপ নয়

মার্চ ১৯, ২০২৬
ছবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রাষ্ট্রপতির সাথে ঈদের নামাজ পড়বেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মার্চ ১৯, ২০২৬
ছবি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান।

ঈদের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান

মার্চ ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারের গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও নিরাপদ রয়েছে: শেল

মার্চ ১৯, ২০২৬

যুক্তরাজ্যে গ্যাসের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে

মার্চ ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT