চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুরবানীর ঈদেও ট্রেনের নতুন কোচ পাচ্ছে যাত্রীরা

শফিকুল ইসলামশফিকুল ইসলাম
৯:২৫ পূর্বাহ্ণ ১৯, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

রোজার ঈদের মতোই কুরবানীর ঈদেও ট্রেনের নতুন কোচ পেতে যাচ্ছে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের যাত্রীরা। সৈয়দপুর ও পাহাড়তলী ওয়ার্কশপে চলছে নতুন কোচগুলোর টেকনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা।

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা, ঢাকা-রংপুর রুটে এবার নুতন কোচে ঈদে আনন্দভ্রমন করতে পারবেন ওইসব রুটে ঘরে ফেরা মানুষ।

নিরাপদ এবং সাশ্রয়ী যোগাযোগ মাধ্যমে হিসেবে বাংলাদেশে এখনো জনপ্রিয়তার শীর্ষে রেলওয়ে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ভারত এবং ইন্দোনেশিয়া থেকে ২৭০টি নতুন কোচ কিনেছে রেলওয়ে। প্রথম কিস্তিতে দীর্ঘ এক দশক পর রোজার ঈদে নতুন কোচ এবং নতুন ট্রেন পান ট্রেন ভ্রমণকারীরা।

এবারের ঈদেও নতুন কোচ দিয়ে যাত্রীসেবার প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে ইন্দোনেশিয়া থেকে কেনা আধুনিক কোচগুলোর পরীক্ষা-নিরীক্ষা করছেন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার প্রকৌশলীরা।

যাত্রীদের ঈদ উপহার হিসেবে রেলওয়ের পূর্বাঞ্চলে এবার ২২টি নতুন কোচ দেবে রেলওয়ে। পাহাড়তলী ওয়ার্কশপের বিভাগীয় তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, গত বছর ঈদুল আযহায় যে ৭৫টি ট্রেন দিয়েছিলাম এবারও সেটা ধরে রাখবো।

রেলওয়ের আশা নতুন এই কোচগুলো ঈদের সময় যাত্রীদের নিরাপদ এবং আনন্দদায়ক ভ্রমণ উপহার দিতে সক্ষম হবে। রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক আব্দুল হাই বলেন, সোনার বাংলা ট্রেন চালু হয়েছে। একই সাথে সুবর্ণ নামের নতুন লাল-সবুজ ট্রেন চালু করতে যাচ্ছি। এছাড়া ইন্দোনেশিয়া থেকে ১০০টি মিটারগ্রেজ ট্রেন আসবে। এর মধ্যে ৫৯টি পেয়েছি আরও ৪১টি আসবে।

Reneta

নতুন কোচের ট্রেনগুলোতে একদিকে যেমন থাকছে বাড়তি যাত্রী পরিবহন সুবিধা অন্যদিকে যাত্রীদের জন্যও থাকবে বাড়তি সুবিধা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ট্রেনরেল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

মে ৭, ২০২৬

দুপুরের মধ্যে ১৮ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

মে ৭, ২০২৬

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT