আন্তর্জাতিক

কুম্ভমেলায় সেলফি নিষিদ্ধ

কুম্ভমেলায় সেলফি নিষিদ্ধ

ভারতে মহারাষ্ট্রের নাসিকে কুম্ভমেলা উপলক্ষে যে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হচ্ছে, সেখানে সম্ভাব্য ভিড়ের জায়গাগুলোতে সেলফি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভিড়ের চাপে মানুষ যাতে পদদলিত না-হয় কিংবা হুড়োহুড়ির মধ্যে মাটিতে না-পড়ে যায়, সে জন্যই কোনো কোনো জায়গায় সেলফি তুলতে মানুষকে নিষেধ করা হয়েছে।

পুলিশ ও প্রশাসনের তরফ থেকে নাসিক ও ত্রিম্বকেশ্বরে নদীর ঘাটগুলোতে – যেখানে এখন কুম্ভমেলা চলছে তার অনেকগুলোতেই ‘নো সেলফি জোন’-এর পোস্টার দেয়া হয়েছে।

বিষয়:নাসিক মহারাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…