চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুম্বলে ইস্যুতে মুখ খুললেন কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৩, জুন ২০১৭
স্পোর্টস
A A
কোহলি-কুম্বলে

কোহলি-কুম্বলে বিতর্কের নতুন মোড়?

চারদিক থেকে ধেয়ে আসা ক্রমাগত সমালোচনা প্রবাহের সামনে নিজেকে একরকম গুটিয়েই রেখেছিলেন বিরাট কোহলি। কিন্তু শেষ পর্যন্ত প্রাক্তন কোচ কুম্বলে ইস্যুতে তাকে মুখ খুলতেই হল। ভারতীয় অধিনায়ক রাখঢাক না করেই অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন তাতে। জানিয়েছেন সদ্য সাবেক হওয়া কোচকে তিনি ক্রিকেটার হিসেবে শ্রদ্ধাই করেন! সঙ্গে ইঙ্গিত দিলেন ড্রেসিংরুমের গোপনীয়তা বজায় রাখেননি তার সদ্যসাবেক কোচ।

কুম্বলে কোচের পদ ছাড়ার পেছনে সাবেক ক্রিকেটার, নির্বাচক এমনকি সাধারণ দর্শক পর্যন্ত এক বাক্যে কালপ্রিট মানছেন কোহলিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে ভারতীয় দল এখন পোর্ট অব স্পেনে। সেখানে সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক। কোহলিকে সেসময় প্রশ্নবাণে জর্জরিত করেছেন সাংবাদিকরা।

যা হয়েছিল আপনি কী মনে করেন না তা ভালো মত সামলানো যেত? এমন প্রশ্নের জবাবে সাবধানী ভারতীয় অধিনায়ক। জানালেন, সাবেক কোচকে তিনি শ্রদ্ধাই করতেন, ‘অবশ্যই অনিল ভাইয়ের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাই। তিনি তার মত প্রকাশ করেছেন এবং সরে দাঁড়িয়েছেন। তবে এটা ভালো যে বিষয়টি চ্যাম্পিয়ন্স ট্রফির পরে হয়েছে। আমি আসরে ১১টি সংবাদ সম্মেলন সামলেছি। হতে পারতো তখনও আমাকে এই বিষয়ে মুখ খুলতে হত।’

Banglabid

কোহলির পাশাপাশি তার দলও সমানভাবে সমালোচিত। দলের সিনিয়র খেলোয়াড়রাও তাকে কোচ হিসেবে চান না বলে পদত্যাগ পত্রে লিখেছেন কুম্বলে। কোহলিকে অবশ্য যোগ্য নেতার মতই সতীর্থদের আগলে রাখলেন। তবে উত্তরে মিশে থাকল শ্লেষ। ইঙ্গিত দিলেন ড্রেসিংরুমের গোপনীয়তা ভেঙেছেন কুম্বলে, ‘আমরা আমাদের ড্রেসিংরুমে একটা ঐতিহ্য তৈরি করেছি। ৩-৪ বছর ধরে যত কিছুই ঘটুক না কেন সব সময় আমরা এর গোপনীয়তা বজায় রেখে এসেছি। পুরো দলটা তাই বিশ্বাস করে। আমাদের কাছে এই রুমটা সর্বোচ্চ চূঁড়ার মত। যতকিছুই ঘটুক না কেন, সেখানে কী হয়েছে আমি তা গোপনই রাখতে চাই। আগেও বলেছি এখনও বলতে চাই, তার মতামত তার। একজন ক্রিকেটার হিসেবে তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। আমাদের সকলেরই আছে।’

ড্রেসিংরুমে হয়ত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছিল যা কোহলি গোপন রাখতে চেয়েছিলেন। কুম্বলের কারণে সেটি না হওয়া মনোক্ষুণ্ণ হয়েছেন ভারতীয় অধিনায়ক। এতকিছুর মাঝে কোহলির একটি মুছে ফেলা টুইট নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সেখানে সাবেক গুরু প্রতি শ্রদ্ধার ছলে এক প্রকার ক্ষোভই উগড়ে দিয়েছেন তিনি, ‘অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে স্বাগতম স্যার। আশা করি আমাদের উপর আপনার যে অধিকার ছিল তা ভুলে সামনে তাকাতে পারবেন। আপনার সঙ্গে অনেক মধুর স্মৃতি জমা আছে।’ এমনটাই লেখা ছিল কোহলির সেই টুইটে। পরে যেটি মুছে ফেলেছেন কোহলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলি-কুম্বলে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাদুকর শাহরুখের ভিডিও ফাঁস!

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

পরবর্তী
রাজশাহী-জঙ্গি

সড়ক দুর্ঘটনায় বৈজ্ঞানিক কর্মকর্তা নিহত

ক্ষমতার আওয়ামী লীগ, বিরোধী দলে আওয়ামী লীগ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT