চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা সিটি ও সুনামগঞ্জ-২ আসনে নির্বাচন চলছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৫ পূর্বাহ্ণ ৩০, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

প্রথমবারের মতো দলীয় প্রতীকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪ টা পযর্ন্ত এ ভোট গ্রহণ চলবে।

অন্যদিকে বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনও শুরু হয়েছে আজ। সেখানেও বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। তবে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক কম লক্ষ্য করা হচ্ছে।

দুই নির্বাচনেই ব্যালট বাকশো ছিনতাই রোধে প্রয়োজনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ-বিএনপি কারো পক্ষ নয়, আইন শৃঙ্খলা বাহিনীকে কমিশনের পক্ষ থেকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেয়া হয়েছে।

কুমিল্লায় নির্বাচন নিয়ে যেকোন ধরণের বিতর্ক এড়াতে ১শ’ ৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২২টি ভোট কেন্দ্র মন্ত্রী-এমপি প্রভাবিত বলে সেইসব কেন্দ্রে দায়িত্ব পালন করবে অন্য জেলার পুলিশ। বহিরাগত ঠেকাতে কুমিল্লা শহরের ১৪টি পয়েন্টে বসেছে পুলিশ চেকপোস্ট।

সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য স্থানীয় পুলিশের বদলে বিভিন্ন জেলা থেকে পুলিশ এনে নির্বাচনী দায়িত্ব পালনে প্রশাসনকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে গতকাল মধ্যরাতে শেষ হয়ে যায় সব ধরণের নির্বাচনী প্রচারণার কাজ।

তবে প্রচারের শেষ দিনে নৌকার প্রার্থী জোর গলায় বললেন, ক্ষমতার দাপটে নয় জনগণের রায়ে কুমিল্লায় বিজয়ী হবে নৌকা।

Reneta

অপরদিকে, প্রধানমন্ত্রীকে সুষ্ঠু নির্বাচন করে দেখানোর অনুরোধ জানিয়েছেন বিএনপি প্রার্থী। নৌকার প্রার্থী বলছেন, বিজয়ের পথে আছে আওয়ামী লীগ।

অন্যদিকে বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য হওয়া জাতীয় সংসদের সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপনির্বাচনও শুরু হয়েছে আজ। সেখানেও বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল চারটা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। তবে বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি তুলনামূলক অনেক কম লক্ষ্য করা হচ্ছে।

সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ডক্টর জয়া সেন গুপ্তা। তার প্রতিদ্বন্দ্বি সিংহ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম ছায়েদ আলী (রেজু)।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন উভয় প্রার্থী।

হাওর অধ্যুষিত দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-২ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ১১৩ জন। দুই উপজেলায় ১১০ টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা বিন্যাস করেছে প্রশাসন।

নির্বাচনে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের পাশাপাশি র‌্যাব ও বিজিবির বিশেষ টিম এবং পুলিশ ও আনসার দায়িত্ব পালন করবে।

বর্ষীয়ান রাজনীতিবিদ ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনটি শূন্য হয়।

গত ৫ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান সুরঞ্জিত সেনগুপ্ত।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা সিটি নির্বাচনসুনামগঞ্জ উপ-নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT