চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: উপাচার্য না থাকায় ভোগান্তি বাড়ছে

ফরহাদুর রহমানফরহাদুর রহমান
৪:৪৬ অপরাহ্ন ২৫, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ

গত বছরের ২ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য অধ্যাপক ড. আলী আশরাফ বিদায় নিলেও এখন পর্যন্ত ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। প্রায় দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পদটি শূন্য থাকায় একাডেমিক ও প্রশাসনিক কাজে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মরত প্রায় ৪ শ’ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বেতন। অনিশ্চিত হয়ে পড়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সব মিলিয়ে কার্যত অচল হয়ে পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম।

জানা গেছে, উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। গত বছরের নভেম্বর মাসের ১৭ ও ১৮ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভর্তি পরীক্ষায় ৬টি অনুষদে ১ হাজার ৪০ টি আসনে ভর্তির জন্য মোট ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী আবেদন করেছিল। কিন্তু গত বছরের ৬ নভেম্বর অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত হওয়ার পর ২ ডিসেম্বর বিদায় নেন উপাচার্য ড. আলী আশরাফ।

নতুন কেউ নিয়োগ না হওয়ায় এখন পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষা স্থগিত করার সময় পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়নি। এতে ভর্তি হওয়ার আগেই শিক্ষার্থীদের সেশন জটের আশঙ্কা তৈরি হয়েছে।

এছাড়া উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী জানান: ‘এখন পর্যন্ত অনার্স ও মাস্টার্সের মোট ৩৩ টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা আটকে আছে।’

বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারী নঈমুল ইসলামের সাথে আলাপ করে জানা যায়, ভাইস চ্যান্সেলর না থাকায় বেতন পাচ্ছেন না তিনি। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছে তার। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন: বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী আর্থিক সকল ক্লিয়ারেন্সের ক্ষমতা একমাত্র উপাচার্যের হওয়ায় আমার বেতন প্রদানের সুযোগ নেই। তবে উপাচার্য দায়িত্ব দিয়ে গেলে সেটা ভিন্ন ছিল কিন্তু সাবেক উপাচার্য তা করে যাননি। এমনকি উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন কোন কাজের টেন্ডার বিল বা শ্রমিকদের বেতনও দেওয়া সম্ভব হচ্ছে না।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের বলেন: উপাচার্য না থাকায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকে চরম সমস্যায় দিন কাটাচ্ছি। আমরা বিশ্বাস করি মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আমাদের সমস্যা বিবেচনা করে সমাধান করবেন।

Reneta

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসান আল মামুন বলেন: একটি বিশ্ববিদ্যায়ের প্রাণ হচ্ছেন ভাইস চ্যান্সেলর। কিন্তু দীর্ঘ দিন থেকে ভাইস চ্যান্সেলর না থাকায় শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা রয়েছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। কারণ কবে এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে তা সঠিকভাবে বলতে পারছেন না কেউ।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজিবর রহমান মজুমদার জানান: উপাচার্যের ব্যাপারে সার্বিক অবস্থা আমরা শিক্ষা মন্ত্রনালয় ও ইউজিসি কে জানানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এ বিষয়ে ভালভাবে জানেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা বিবেচনা করে হয়তো উনারা যোগ্য ব্যক্তি নির্বাচনে সময় নিচ্ছেন। আমরা আশা করি, সৎ ও যোগ্য উপাচার্য নিয়োগ দেওয়া হবে।

তবে উপাচার্য নিয়োগের দাবীতে ক্যাম্পাসে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংগঠনিক জোট। মানববন্ধন শেষে জোটের পক্ষ হতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে অনুষ্ঠিত এ মানববন্ধনে এক সপ্তাহের সময়সূচিতে উপাচার্য নিয়োগ না হলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Jui  Banner Campaign
ট্যাগ: উপাচার্যকুমিল্লা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম কর্মদিবস বুধবার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘আহত রাজা আরও বিপজ্জনক’- রিয়াল পরীক্ষার আগে মরিনহো

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

নতুন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT