শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক গোলাম মাওলা মারা গেছেন

প্রথম উপাচার্য অধ্যাপক গোলাম মাওলা এর ছবি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক গোলাম মাওলা এর ছবি, যিনি মারা গেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম উপাচার্য অধ্যাপক ড. গোলাম মাওলা মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ড. গোলাম মাওলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে কুমিল্লার বিশ্ববিদ্যালয় পরিবার।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের রূহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বিষয়:কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রতিবেদক

ফরহাদুর রহমান

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…