বাংলাদেশ

কুমিল্লায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

কুমিল্লায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

কুমিল্লার লাকসামে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজনসহ ৫ ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের সিলোনিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর পশ্চিম চরবাডিয়ার আইয়ূব আলীর ছেলে মো: ইউনূস (৬১), তার স্ত্রী শ্যামলা বেগম (৫৭), ছেলে ফারুক (৩২), বারইয়াপুরের হাফিজ উদ্দিনের ছেলে লাতু মিয়া এবং লক্ষীপুরের কমলনগরের চরবসুরের মোস্তফা মিয়ার ছেলে নুরুন্নবী (২৮)।

ঘটনার পর লাকসাম থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

লালমাই মহাসড়ক পুলিশ ফাড়ির ইনচার্জ ইব্রাহিম খলিল ঘটনা নিশ্চিত করে জানান, মাইক্রোবাসটি নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিলো।

বিষয়:কুমিল্লা সড়ক দুঘর্টনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…