চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, পুলিশ সদস্য নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ট্রাকের সঙ্গে আসামিবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আবদুল আজিজ নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

ওই ঘটনায় দগ্ধ হয়েছে মাইক্রোবাসে থাকা ৫ আসামি ও অন্য ৪ পুলিশ সদস্য। দগ্ধ নয়জনকে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ হওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য শরীফুল জানান, গত ১৪ সেপ্টেম্বর আসামি ধরতে আমরা চট্টগ্রামে যাই। বুধবার রাতে চট্টগ্রাম থেকে ৫ জন আসামি নিয়ে ঢাকায় ফেরার পথে চৌদ্দগ্রামের সুজাতপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক গাড়িতে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি রাস্তার পাশে উল্টে পড়ে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে টনাস্থলেই পুলিশ সদস্য আবদুল আজিজ মারা যায়।

দগ্ধ গোয়েন্দা বিভাগের পুলিশ সদস্যরা হলেন;  এসআই আবদুল মালেক (৩৫), কনস্টেবল আনোয়ার (৩৮) এবং শরীফুল (৩২) ও নুরুল হাসান (৩৮)।

আসামিদের মধ্যে সাদ্দাম (২৫), নাজিম (৪০), শওকত (৩০), আবদুস শুকুর (৫০) ও বশির (৩৫)।

এদের সবাইকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।

Reneta

চিকিৎসকরা জানান, আগুনে এসআই আবদুল মালেকের ৩৮ শতাংশ, কনস্টেবল শরীফুলের ৪, আনোয়ারের ৫ শতাংশ এবং নুরুল হাসানের শরীরের ৮ শতাংশ এবং আসামি সাদ্দামের শরীরের ১৮ শতাংশ, নাজিমের ৩৩ শতাংশ, শওকতের ৮৭ শতাংশ, আবদুর শুকুরের ২৮ শতাংশ, বশিরের ২৭ শতাংশ পুড়ে গেছে।

দুর্ঘটনার পর চৌদ্দগ্রাম নওয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য বলে তিনি নিশ্চিত করেছেন।

কুমিল্লা জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলমও বিষয়টি নিশ্চিত করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাসড়ক দূর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT