কুমিল্লার সদর উপজেলার আলেকাররচর বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো। কুমিল্লায় গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহতের সবাই পুরুষ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।







