চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় তৃতীয় শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

আবুল কাশেম হৃদয় আবুল কাশেম হৃদয়
৯:১৫ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লায় মেহেদী হাসান (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিশু ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে বাসার পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

নিহত মেহেদী হাসান কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমানগর এলাকার সাতরাচম্পকনগর গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের ছেলে এবং নর্থ সাউথ চাইল্ড একাডেমীর শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করেছে দুর্বৃত্তরা।

নিহতের চাচা আব্দুল হান্নান জানান: মেহেদী হাসান পাশের বাড়ির বিউটি আক্তার নামে একজনের প্রাইভেট পড়তো। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যা ৭টায় প্রাইভেট পড়তে যায় সে। রাত সাড়ে আটটায় বাসায় না ফেরার কারণে স্বজনরা শিক্ষকের বাসায় খোঁজ করে জানতে পারে পড়া শেষে শিক্ষক বিউটি শিশুটিকে তার বাসার গেইটে দিয়ে গেছেন।

‘প্রায় আধা ঘন্টা খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ডোবায় গলা ও ঘাড়ে ৭ থেকে ৮টি কোপের ক্ষতচিহ্নসহ মেহেদীর রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে স্বজনরা দ্রুত কুমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’

তিনি আরো জানান: কিছুদিন পূর্বে তাদের বাসায় মোবাইল টাকা পয়সাসহ স্বর্ণালংকার চুরি হয়েছে। সেই ঘটনার সাথে হয়তোবা এই ঘটনার সূত্রপাত থাকতে পারে।

কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ারুল হক জানান: আমরা বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য নেয়ার চেষ্টা করছি। কিভাবে কারা ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখছি। বর্তমানে শিশুটির মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রাখা আছে। তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ: কুপিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত

পরবর্তী

জুভদের অপরাজিত রাখলেন রোনালদো-পিয়ানিচ

পরবর্তী

জুভদের অপরাজিত রাখলেন রোনালদো-পিয়ানিচ

কুর্দিরা সরে না গেলে তাদের মাথা গুঁড়িয়ে দেয়া হবে: এরদোগান

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT