চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় খালেদা জিয়ার উপস্থিতিতে জামিন শুনানি ৮ এপ্রিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
আদালত
A A

যাত্রীবাহী নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলায় কুমিল্লার আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে জামিন আবেদনের শুনানি আগামী ৮ এপ্রিল নির্ধারণ করেছেন আদালত।

বুধবার ধার্য্য তারিখে খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় এবং তাকে গ্রেপ্তার না দেখানোয় খালেদা জিয়ার আইনজীবীদের জামিন আবেদনের শুনানি হয়নি।

কুমিল্লার ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক কাজী আরাফাত বুধবার এ আদেশ দেন বলে খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু ও কাজী নাজমুস সাদাত জানান।

ঢাকার কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে উপস্থাপনের জন্য জারি করা প্রজেকশন ওয়ারেন্ট প্রত্যাহার ও জামিন আবেদনের শুনানি ২৮ মার্চ নির্ধারণ করেছিলেন আদালত। কুমিল্লার ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো: মুস্তাইন বিল্লা ঐ আদেশ দিয়েছিলেন।

এর আগে ১২ মার্চ সোমবার কুমিল্লার ৫নং আমলী আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মো: মুস্তাইন বিল্লা খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তারের আবেদন গ্রহণ করে ২৮ মার্চ আদালতে হাজির করার পরোয়ানা জারি করেন।

একই দিন বিকেল সাড়ে তিনটায় প্রজেকশন ওয়ারেন্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন কুমিল্লার আদালতের পরিদর্শক সুব্রত ব্যানার্জি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিল্লাখালেদা জিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT