জামায়াতের ৫ থেকে ৬ হাজার ভোট নয়, কুমিল্লায় আওয়ামী লীগের দ্বন্দ্বই ধানের শীষের জয়ের হাতিয়ার হবে বলে মনে করছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। তবে, আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলছেন, দলে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য নৌকার পক্ষেই কাজ করবেন।
১৫ তারিখ থেকে যার যার প্রতীক নিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটযুদ্ধের প্রচারে নামবেন প্রার্থীরা। প্রস্তুতি হিসেবে একদিকে কর্ম কৌশল প্রণয়ন, অন্যদিকে সব গ্রুপকে এক করার মিশন। এদিক দিয়ে কিছুটা নিরাপদে আছেন বিএনপি প্রার্থী। দলের ভেতর তার বিপক্ষে কেউ নেই। তাই আওয়ামী লীগের ভেতরে পক্ষ-বিপক্ষের খবরে আশাবাদী তিনি।
যার সঙ্গে নৌকার প্রার্থীর পারিবারিক দ্বন্দ্বকে শক্তি হিসেকে ভোটের মাঠে কাজে লাগাতে চান সাক্কু, সেই বাহাউদ্দিন বাহার এমপির সঙ্গে দলের স্বার্থেই ঐক্য হবে বলে মনে করছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা। ১৫ মার্চ থেকেই চিত্র ঘুরে যাবে বলে দাবি তার।
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর আগে দু’ প্রার্থীই নিজেদের ঘর গুছিয়ে নেয়ার সব চেষ্টা করছেন।
বিস্তারিত ভিডিও রিপোর্ট:







