চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার সীমান্ত দিয়ে আসছে মাদক

পরাগ আজিম পরাগ আজিম
৯:৫৭ অপরাহ্ণ ১৯, জুন ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে অহরহ বিভিন্ন ধরনের মাদক আসলেও তা বন্ধে বড়ো কোন তৎপরতা নেই আইন-শৃঙ্খলা বাহিনীর। ফলে ওই এলাকার বিস্তৃত সীমান্ত দিয়ে নিয়মিতই আসছে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা। এতে বাড়ছে অপরাধ।

ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে কুমিল্লার সীমান্ত ১শ’ ১৪ কিলোমিটার। বিস্তৃত এ সীমান্ত এলাকায় একটি মাত্র স্থলবন্দর- বিবিরবাজার। সেখানে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র একটি চেকপোস্টও আছে। মোট ২৫টি চেকপোস্ট ছাড়া পুরো সীমান্ত এলাকা এক রকম অরক্ষিত। এ সুযোগে ভারত থেকে প্রতিদিন আসছে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা। ফলে নেশার মেলায় আসক্ত হচ্ছে তরুণরা।

সীমান্তের এলাকাবাসীরা বলছে, সন্ধ্যায় মোটর সাইকেলে করে ভারত থেকে নিয়ে আসা হয় মাদক। এই সীমান্ত দিয়ে ফেনসিডিল, মদ, গাঁজা ও ইয়াবা আনা হয়। পুলিশ বিজিবি থাকার পরও এই মাদকগুলো অহরহ ঢুকছে বলে জানান এলাকাবাসীরা।

Banglabid

তবে এ বিষয়ে বিজিবি আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি। পুরো সীমান্ত পাহারা দিতে যে জনবল দরকার, তা নেই বলে জানিয়েছেন বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার।

সীমান্ত দিয়ে কুমিল্লায় ঢোকার পর অবশ্য পুলিশের অভিযানে প্রায়ই ধরা পড়ে মাদক। মাত্র ৫ মাসে মাদক আটকের পুলিশের হিসাবটি আঁতকে ওঠার মতো।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানা, এ পর্যন্ত মাদক নিয়ে আসা ৯২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Reneta

তিনি জানান, এ পর্যন্ত গাঁজা ৭২০, ফেনসিডিল ৬ হাজার ৪শ’ ৫০ বোতাল, ইয়াবা ৬ হাজার ৬শ’ পিস উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়েছে। গত ২১ মে পর্যন্ত তিন কোটি ৪১ লক্ষ টাকা সমপরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করেছে পুলিশ।

তিনি আরো জানান, এই মাদকগুলো বাংলাদেশে উৎপাদন হয় না। আসে কিন্তু বর্ডার পেরিয়ে। তাই সীমান্তে থাকা বর্ডার গার্ডরা কাজ করছে। পাশাপাশি পুলিশের কাছে কোনো খবর এলেই দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।

পুলিশ সুপার মনেকরেন মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা দরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোপা শেষ নেইমারের

পরবর্তী

মনিটরিং না থাকায় পণ্যমূল্য বাড়ার অভিযোগ

পরবর্তী

মনিটরিং না থাকায় পণ্যমূল্য বাড়ার অভিযোগ

বাতিঘর ছিলেন যে মানুষ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT