চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার জয়ের হ্যাটট্রিক

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:০২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
????????????????????????????????????

????????????????????????????????????

ঘরের মাঠে টানা তিন ম্যাচ জিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল সিলেট সিক্সার্স। ঢাকা পর্বে টানা তিন জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক পূর্ণ করে কুমিল্লা। এতে পয়েন্ট টেবিলে ঢাকা ডায়নামাইটসের সঙ্গে শীর্ষে এখন তামিম ইকবালের দল।

সিলেট পর্বে প্রথম দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৮ উইকেটে হেরেছিল চিটাগং ভাইকিংস। এবার হারল ৬ উইকেটে। ফিফটির পথে থাকা ইমরুল কায়েস ও ম্যাচ একপেশে করে দেয়া জস বাটলার উইকেট বিলিয়ে না এলে হতে পারত সিলেট পর্বের পুনরাবৃত্তিই! মিরপুরে চিটাগংয়ের করা ১৩৯ রান কুমিল্লা টপকেছে ১১ বল হাতে রেখে।

ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচে তামিম ইকবাল ১০ বল খেলে করেছেন মাত্র ৪ রান। দলের আইকন ক্রিকেটার কিছু না করতে পারলেও ইমরুল কায়েস ও জস বাটলারের ব্যাটে কুমিল্লা জিতেছে হেসেখেলেই।

৪৫ রান করে সাজঘরে ফেরেন ইমরুল। জয় থেকে ৬ রান দূরে রেখে ফেরেন জস বাটলার। এই ইংলিশ ক্রিকেটার করেন ৪৪ রান। ফিনিশারের ভূমিকায় থাকেন মারলন স্যামুয়েলস। ক্যারিবীয়ানের ৮ বলে ১৭ রানের অপরাজিত ইনিংসে ছক্কার মার দুটি। লেগস্পিনার তানবীর হায়দারকে লংঅফের উপর দিয়ে ছক্কা মেরে খেলা শেষ করেন।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে চিটাগংয়ের ওপেনিং জুটির ৫ ওভারেই চলে আসে ৪৬ রান। লুক রঞ্চির বিদায়ে ‍জুটি ভাঙলেও দিলশান মুনাবিরাকে নিয়ে সৌম্য সরকার উইকেটে থাকলেন আরও কিছুক্ষণ। ৩০ রান করে সৌম্য সাজঘরে ফেরার পর থেমে যায় রানের চাকা।

দলটির তিন ব্যাটসম্যানের স্ট্রাইকরেট একশ’র নিচে। সৌম্য ৩২ বল খেলে করেন ৩০ রান। সিকান্দার রাজা ২৪ বলে ২০, দিলশান মুনাবিরা ২৫ বলে ১৯। এই তিন ব্যাটসম্যানের ধীরগতির কারণেই হাতে ৬ উইকেট রেখেও লড়াকু পুঁজি পায়নি চিটাগং। একটু ব্যতিক্রম ছিলেন শুধু রঞ্চি। ১৯ বলে ৩১ রানের ইনিংস খেলেন এ কিউই ওপেনার।

Reneta

কুমিল্লার হয়ে একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী, মোহাম্মদ সাইফউদ্দিন, ডোয়াইন ব্রাভো ও রশিদ খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

পাহাড়খেকোরা যতই প্রভাবশালী হোক, নেওয়া হবে কঠোর ব্যবস্থা: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জুলাই ১৪, ২০২৬

ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব: ডোনাল্ড ট্রাম্প

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT